ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১

ঈদযাত্রায় পাটগ্রামে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশু নিহত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:৫২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:৫২:১৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
ঈদযাত্রায় পাটগ্রামে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী ও শিশু নিহত ছবি সংগৃহীত

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে পাটগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) এবং তাদের চার মাস বয়সী শিশু কন্যা হুজাইফা। শরিফুল দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি এনজিওতে কর্মরত ছিলেন।

জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শরিফুল। সকাল সাড়ে ৬টার দিকে মির্জারকোট এলাকায় পৌঁছালে বুড়িমারী স্থলবন্দরগামী একটি অজ্ঞাত ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই সুমাইয়া আক্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় শরিফুল ইসলাম ও তাদের শিশু সন্তানকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

একই ঘটনায় তাদের আরেক সন্তান শোহান হোসেন (১০) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বড়খাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।