ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের

ঈদের ছুটির শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, রাজধানী ছাড়ছে হাজারো যাত্রী

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:৪৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:৪৬:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩ বার পঠিত
ঈদের ছুটির শুরুতেই ঘরমুখো মানুষের ঢল, রাজধানী ছাড়ছে হাজারো যাত্রী ছবি সংগৃহীত

ঈদের ছুটির প্রথম দিনেই রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ভোর থেকেই শুরু হয়েছে বাড়ি ফেরার যাত্রা।

টানা সাত দিনের ছুটি থাকায় অনেকেই ভিড় ও ভোগান্তি এড়াতে আগেভাগেই রওনা হয়েছেন। রেল ও সড়ক—দুই পথেই দেখা যাচ্ছে যাত্রীদের ব্যাপক চাপ।

কমলাপুর রেলস্টেশন-এ গত কয়েকদিনের তুলনায় বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। প্ল্যাটফর্মে প্রবেশে রাখা হয়েছে কড়াকড়ি। সকাল ৮টা পর্যন্ত এখান থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে ১১টি ট্রেন—এর মধ্যে ৯টি আন্তঃনগর ও ২টি কমিউটার ট্রেন।

অন্যদিকে গাবতলী বাস টার্মিনাল-এও সকাল থেকেই বাড়ির পথে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ ছুটি থাকায় এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তির হবে বলে আশা করছেন যাত্রীরা।

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি। এছাড়া ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত ছিল। মাঝখানে ১৮ মার্চও ছুটি ঘোষণা করায় ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এই ছুটির সময় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকলেও হাসপাতাল, জরুরি সেবা, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, যোগাযোগ ও ইন্টারনেটসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো চালু থাকবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।