ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা পাচ্ছেন চসিকের পরিচ্ছন্নকর্মীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৫:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৫:৩৬:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩২ বার পঠিত
১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা পাচ্ছেন চসিকের পরিচ্ছন্নকর্মীরা চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কর্মীদের মধ্যে এই অর্থ বিতরণ করা হবে।
পবিত্র ঈদ–উল ফিতর উপলক্ষে চট্টগ্রামসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের ১৯ হাজার ৩৮১ জন পরিচ্ছন্নকর্মীর জন্য ৯ কোটি ৬৯ লাখ ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নকর্মীর জন্য দেয়া হয় ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ প্রতিজন পরিচ্ছন্ন কর্মী পাবেন ৫ হাজার টাকা করে।
 
গতকাল রোববার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য দেয়া অনুদানের চেক চসিক মেয়র ড. শাহাদাত হোসেনের কাছে হস্তান্তর করেন।
 
বিষয়টি নিশ্চিত করে ডা. শাহাদাত আজাদীকে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্বিতীয় সর্বোচ্চ অনুদান পেয়েছে। এই প্রথম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান পেয়েছে, এটা বিশাল গর্বের বিষয়। এখানে শুধু মুসলমানরা নন, বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের পরিচ্ছন্নকর্মী আছে। সবাই এই অনুদান পাবে। কাজেই প্রধানমন্ত্রীর এই অনুদানের মাধ্যমে সব ধর্মের লোকজনের কাছে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসছে। এটা (ঈদ) মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব, কিন্তু প্রধানমন্ত্রী কোনো বিভাজন করেননি, যা সত্যিই প্রশংসনীয়।
 
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা তাদের কাজে উৎসাহ ও প্রেরণা জোগাবে।
 
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদ–উল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন। আশা করছি, প্রধানমন্ত্রীর এই সহায়তা তাদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে সরকার ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে।
 
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসগণ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।