ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, আগুন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১১:০৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১১:০৫:৫৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫২ বার পঠিত
ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা, আগুন হামলার সময় বসতঘরে আগুন দেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়িতে হামলা করা হয়েছে। এ সময় তার ছোট ভাইয়ের বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

শনিবার রাত ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাল চাঁদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে লাল চাঁদের বাড়িতে হামলা চালায়। তার ছোট ভাই ও যুবদলের কর্মী সুবেল আহম্মেদের বসতঘরেও আগুন ধরিয়ে দেওয়া দেয়। এর পর তারা বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

সুবেল আহম্মেদ বলেন, ‘রাজনীতি কেন্দ্রিক প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে। তারা আমার বড় ভাইয়ের ঘরে ভাঙচুর করেছে এবং আমার ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। গুলিও ছোড়ে, বোমাও ফাটায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে সম্ভবত এটাই একমাত্র ইউনিয়ন, যেখানে ৫ আগস্টের পরও আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। তাদের সঙ্গে বিএনপির কিছু লোক মিলে হামলা চালিয়েছে। ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন, কুঁচিয়ামোড়া এলাকার রতন হাজি ও আলমগীরের নেতৃত্বে এ ঘটনা ঘটেছে।’

এ বিষয়ে জানতে বাহাদুরপুরের ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবনের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে বন্ধ পাওয়া যায়। 

কুঁচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বলেন, ‘একটি ঘরে আগুন দেওয়া হয়। ঘরটি আংশিক ক্ষতি হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী পরিবার একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন, তদন্ত চলছে। তবে গুলির কোনো ঘটনা ঘটেনি।’

কুষ্টিয়ার ভেড়ামারা থানার ওসি আব্দুল রব তালুকদার, হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-5

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।