ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

ফকিরাপুল ও এজিবি কলোনি বাজারে অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ০৫:১৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৬ ০৫:১৪:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
ফকিরাপুল ও এজিবি কলোনি বাজারে অভিযান, চার ব্যবসায়ীকে জরিমানা ছবি সংগৃহীত

রাজধানীর ফকিরাপুল ও এজিবি কলোনি বাজারে অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অতিরিক্ত দাম নেওয়া, মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয় ভাউচার সংরক্ষণে অনিয়ম এবং একই পণ্যে দামের পার্থক্যের অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়।
 

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর-এর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস। তিনি জানান, দুই ফল বিক্রেতা ও দুই সবজি ব্যবসায়ীকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

অভিযানকালে বেশ কয়েকটি দোকানে মূল্যতালিকা ঝুলানো না থাকা এবং পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারার বিষয়টি ধরা পড়ে। একই পণ্যে ভিন্ন ভিন্ন দোকানে দামের অস্বাভাবিক পার্থক্যও দেখা যায়। এ বিষয়ে বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ডেকে সতর্ক করা হয় এবং নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়।
 

বিকাশ চন্দ্র দাস বলেন, রমজানকে সামনে রেখে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তারা যাতে ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন, সেটিই অভিযানের মূল লক্ষ্য। অনিয়ম পাওয়া গেলে ভবিষ্যতেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।