ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

চুয়েটে ছাত্রদলের কমিটি আসার খবরে শিক্ষার্থীদের বিক্ষোভ

চুয়েটে ছাত্রদলের কমিটি আসার খবরে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১২:৫১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১২:৫১:২৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৪ বার পঠিত
চুয়েটে ছাত্রদলের কমিটি আসার খবরে শিক্ষার্থীদের বিক্ষোভ চুয়েটে ছাত্রদলের কমিটি আসার খবরে শিক্ষার্থীদের বিক্ষোভ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের কমিটি আসার খবরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১০ জুলাই (বৃহস্পতিবার) রাত ১১ টায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের এরুপ প্রতিবাদ কর্মসূচি পালন করতে দেখা যায়।
 
জানা যায়, বৃহস্পতিবার অত্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল শাখা কমিটি প্রকাশের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এমন উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে যেকোনো ধরনের ছাত্ররাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেন।
 
পরবর্তীতে রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে ক্যাম্পাস প্রাঙ্গণে মিছিল শুরু করেন এবং সবগুলো ছাত্র ও ছাত্রী হল প্রদক্ষিণ করে উপাচার্য ভবন পর্যন্ত এগিয়ে যান। এসময় তারা “ছাত্র রাজনীতির ঠিকানা, এই চুয়েটে হবে না”; ‌’লাল কার্ড লাল কার্ড-ছাত্র দল লাল কার্ড’, ‘ছাত্র শিবির লালকার্ড, ছাত্র ইউনিয়ন লাল কার্ড”; “চুয়েটের মাটি, চুয়েটিয়ানদের ঘাটি” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
 
শিক্ষার্থীরা জানান, বিভিন্ন সময়ে ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে অনেক শিক্ষার্থীকে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। সব দলের প্রতিই তাদের সম্মান রয়েছে। কিন্তু চুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। এ অবস্থায় ক্যাম্পাসে কোনোভাবেই ছাত্রদলের কমিটি মেনে নেয়া হবে না। শুধু ছাত্র দল নয়, ছাত্র শিবির কিংবা ছাত্র ইউনিয়নের কমিটিও মেনে নেয়া হবে না।
 
এছাড়া, যাদের কমিটিতে নাম আসবে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেন তারা। যদি উপর্যুক্ত ব্যবস্থা নেয়া না হয়, তবে তারা পরবর্তীতে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষনা দিবেন বলে জানিয়েছেন।
 
এদিকে ছাত্রদলের কমিটি আসার ব্যাপারে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, চুয়েটে ছাত্রদলের যে কমিটি ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এটা খসড়া কমিটি ছিল। আগামীকাল নতুন কমিটি প্রকাশ করা হবে।
 
উল্লেখ্য, চুয়েটে গত বছরের আগস্টে সিন্ডিকেটের ১৩৬ তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুসারে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।