ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

মোবাইলের আইএমইআই পাল্টে নতুন করে মোড়কজাত, গ্রেপ্তার ৫

চট্টগ্রামের কোতোয়ালীতে অভিযান চালিয়ে চোরাই মোবাইলফোন চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১২:৪৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১২:৪৬:৩৮ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
মোবাইলের আইএমইআই পাল্টে নতুন করে মোড়কজাত, গ্রেপ্তার ৫ চট্টগ্রামের কোতোয়ালীতে অভিযান চালিয়ে চোরাই মোবাইলফোন চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
চট্টগ্রামের কোতোয়ালীতে অভিযান চালিয়ে চোরাই মোবাইলফোন চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
 
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকানন হরিশ দত্ত লেইন এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৩৪২টি চোরাই মোবাইল ফোন, ছয়টি ল্যাপটপ এবং নগদ টাকা জব্দ করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তানভির হাসনাইন (৩২), সোহেল উদ্দিন (৩২), মো. রুবেল ওরফে চাকমা রুবেল (৩৬), মো. মোহাম্মদ হোসাইন (২২), আবদুল্লাহ আল মামুন (২৭)।
 
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এসব মোবাইল ফোন সেটের আইএমইআই পাল্টে এবং ছোটখাট মেরামত করে নতুন করে প্যাকেট করা হয়। পরে সেগুলো বিভিন্ন জেলা ও রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। চুরি ছিনতাইয়ের এসব মোবাইল ফোন সেটের একটি অংশ চলে যায় পাশ্ববর্তী মিয়ানমার, ভারত ও নেপালে।
 
উদ্ধার করা মোবাইল ফোন সেটগুলো নগরীর বিভিন্ন এলাকা থেকে ছিনতাই ও চুরি করা। যে বাসা থেকে সেগুলো জব্দ করা হয়েছে, সে বাসাটি ভাড়া নেওয়া হয়েছিল মোবাইলের আইএমইআই (ইন্টান্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর পাল্টানো এবং ছোটখাট মেরামত কাজের জন্য।
 
তিনি বলেন, এ চক্রের সঙ্গে ‘বিভিন্ন এলাকার লোকজনের’ যোগাযোগ আছে। যেখানে লাভজনক হয়, সেখানে তারা এসব মোবাইল ফোন সেট বিক্রি করত।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।