ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র

৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনি প্রচারণায় যাচ্ছেন তারেক রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ১১:০৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ১১:০৩:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনি প্রচারণায় যাচ্ছেন তারেক রহমান

 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৭ ফেব্রুয়ারি উত্তরাঞ্চলের তিনটি জেলা সফর করবেন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দিনাজপুর, ঠাকুরগাঁও ও নীলফামারীতে দলের প্রার্থীদের পক্ষে আয়োজিত জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এই সফরের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চলে বিএনপির প্রচারণা কার্যক্রম আরও জোরদার হবে বলে দলীয় নেতারা মনে করছেন।
 

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, এবারের সফরে তারেক রহমান সড়কপথ ব্যবহার করবেন না; বরং হেলিকপ্টারে করে রংপুর বিভাগের এই তিনটি জেলায় যাবেন।
 

ডা. জাহিদ হোসেন বলেন, সফরের তারিখ নির্ধারিত হলেও এখনো নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি। নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং কেন্দ্রীয়ভাবে নির্ধারিত নির্বাচনি কর্মসূচির ওপর সময়সূচি নির্ভর করবে। তিনি আরও জানান, সফরের প্রতিটি জেলায় বিএনপির মনোনীত প্রার্থীদের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত জনসভায় তারেক রহমান বক্তব্য দেবেন।
 

দলীয় সূত্রে জানা যায়, সফরের অংশ হিসেবে তারেক রহমান দিনাজপুরে তাঁর প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা ও সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।
 

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে শাহরিন ইসলাম তুহিন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনি মাঠে রয়েছেন।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।