জেনারল শিক্ষার্থীদের দ্বীন শিক্ষার জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ
মুমিন হিসেবে দ্বীন শেখা প্রতিটি মানুষের কর্তব্য। জেনারেল শিক্ষার্থীদের জন্য সেই কাজটিকে সহজ করে দিয়েছে আস সুন্নাহ ফাউন্ডেশন।
- আপলোড সময় : ০৫-১১-২০২৬ ১০:২১:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১১-২০২৬ ১০:২৬:০৯ পূর্বাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ৪৬ বার পঠিত
প্রতীকী ছবি- ( সংগৃহীত)
জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছে। সম্প্রতি এক ফেইসবুক পোস্টে আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে জানানো হয়:
জেনারেল শিক্ষাব্যবস্থা থেকে আসা একদল শিক্ষার্থী। মাত্র ছয় মাসের মাথায় তারা এখন কোনো অনুবাদের সাহায্য ছাড়াই সরাসরি আরবি থেকে কুরআনের আয়াতের অর্থ ও মর্ম বুঝতে পারছেন!
বলছি, আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের দুই বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের কথা।
এপ্রিল থেকে শুরু হয়েছে তাদের সরাসরি মুসহাফ দেখে ‘তরজমাতুল কুরআন’ পাঠদান। এরই মধ্যে তারা চার পারা কুরআনের অনুবাদ সম্পন্ন করেছেন। বছর শেষে সাত পারা সম্পন্ন করার লক্ষ্যে এগিয়ে চলছে পাঠদান।
আগামী বছর তারা বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ‘শরহে বেকায়া’ জামাতের স্তরে আরও ১০ পারা কুরআনের অনুবাদ পড়বেন।
অথচ তাদের কেউই আগে কোনো মাদরাসায় প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেননি। সরাসরি জেনারেল শিক্ষাব্যবস্থা থেকে এসে প্রথমে তারা আমাদের ছয় মাস মেয়াদি ‘সার্টিফিকেট কোর্স ইন ইসলামিক স্টাডিজ’ সম্পন্ন করেছেন।
এই কোর্সে তারা আরবি ভাষার মৌলিক জ্ঞান অর্জন করেছেন। বিশেষ করে নাহু ও সরফে এমন একটি ভিত্তি তৈরি করেছেন, যা প্রচলিত কওমি মাদরাসার ‘হেদায়াতুন্নাহ’ স্তরের সমমান।
এরপর আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট তাদের জন্য সাজিয়েছে দুই বছর মেয়াদি উচ্চতর ডিপ্লোমা প্রোগ্রাম।
এর উদ্দেশ্য, আরবি ভাষা ও ইসলাাম শাস্ত্রের গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে তাদের দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলা। পাঠ্যক্রমে রয়েছে নাহু, সরফ, ফিকহ, হাদিসসহ ইসলামি জ্ঞানের গুরুত্বপূর্ণ সব শাখা।
শিক্ষার্থীদের অগ্রযাত্রা প্রমাণ করল—জেনারেল শিক্ষাব্যবস্থা থেকে এসেও সঠিক দিকনির্দেশনা, নিয়মতান্ত্রিক অধ্যয়ন ও আন্তরিক প্রচেষ্টা থাকলে অল্প সময়ে আরবি ভাষা ও ইসলামি জ্ঞানের গভীরে প্রবেশ করা সম্ভব।
আমাদের ‘ডিপ্লোমা ইন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ কোর্স সেই লক্ষ্যেই এগিয়ে চলছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।