ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

দুর্নীতির অভিযোগে লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০২-২০২৬ ০৭:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৬ ০৭:৩৬:৩৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
দুর্নীতির অভিযোগে লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত সংগৃহীত ছবি
 

লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামানকে দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। অনুমোদনহীনভাবে টেন্ডার বিভাজন, কাজ ছাড়াই বিল পরিশোধ এবং সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাইফুজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে গুরুতর অনিয়মে জড়িত ছিলেন। অভিযোগ অনুযায়ী, প্রকল্পের মূলধন অংশের ‘অনাবাসিক ভবন’ খাতের একটি সিভিল কাজ প্যাকেজ (W-1) অনুমোদিত ডিপিপি বা সংশোধিত ডিপিপির বাইরে গিয়ে বিধিবহির্ভূতভাবে আটটি পৃথক প্যাকেজে ভাগ করা হয়।
 

প্রজ্ঞাপনে বলা হয়, ই-জিপি পদ্ধতিতে টেন্ডার আহ্বানের মাধ্যমে এসব প্যাকেজে ২০২৩–২০২৪ অর্থবছরে মোট ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়। তবে নিরীক্ষা ও যাচাইয়ে সংশ্লিষ্ট কাজের বাস্তব অস্তিত্ব পাওয়া যায়নি। আরও বলা হয়, প্রকল্প বাস্তবায়নের জন্য নির্ধারিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ব্যতীত অন্যান্য আটটি প্রতিষ্ঠানের নামে বিল পরিশোধ করা হয়েছে, যদিও বাস্তবে কোনো কাজ সম্পন্ন হয়নি।
 

সরকারের মতে, এ ধরনের কার্যক্রম ক্ষমতার অপব্যবহার, বিধি লঙ্ঘন এবং সরকারি অর্থ আত্মসাতের শামিল। এ কারণে সরকারি চাকরি আইন অনুযায়ী মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 

তবে বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী বিভাগীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অপেক্ষমাণ রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।