ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সাংবাদিকদের নিয়ে মন্তব্য, এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ শুধু আইনে সড়ক নিরাপদ হবে না, প্রয়োজন কার্যকর প্রয়োগ: ইলিয়াস কাঞ্চন টঙ্গীতে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার দিল্লি এড়িয়ে রুবিওর ভারত সফর, বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ৯৭ শতাংশ কাজ শেষ, তবু বাতিল বিআরটি প্রকল্প

ফতুল্লায় ছাত্রীকে নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০২-২০২৬ ০৫:৩৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০২-২০২৬ ০৫:৩৫:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
ফতুল্লায় ছাত্রীকে নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার গ্রেফতার শিক্ষক যুগল চন্দ্ৰ (৪৮)। সংগৃহীত ছবি
 

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে যুগল চন্দ্র (৪৮) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
 

পুলিশ জানায়, শনিবার রাতে ফতুল্লার পাগলা এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। তিনি পাগলা উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলার মাদারবুনিয়া গ্রামে।
 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ের পাশের একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন এবং সেখানে শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদান করাতেন। অভিযোগ অনুযায়ী, ওই বাসায় এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে একাধিকবার অনৈতিক আচরণের চেষ্টা করা হয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীর পরিবার স্থানীয়দের সহায়তায় থানায় অভিযোগ করে।
 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে। স্কুলের প্রধান শিক্ষক সেলিনা সুলতানা বলেন, অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়ের শিক্ষক হলেও অভিযোগের পর তাকে সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করা হবে। পাশাপাশি তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, এ ঘটনায় শিক্ষক যুগল চন্দ্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রয়োজনীয় প্রতিবেদন দাখিল করা হবে বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।