ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেসরকারি খাতে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে রাশিয়ার ও চীনের ভেটো যুক্তরাষ্ট্রের চুক্তির এলএনজি আমদানির প্রথম চালান দেশে পৌঁছেছে ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১

চরিত্র না বদলালে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: লাকসামের জনসভায় জামায়াত আমির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:৪৯:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:৪৯:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৭ বার পঠিত
চরিত্র না বদলালে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: লাকসামের জনসভায় জামায়াত আমির সংগৃহীত
যাদের চরিত্রে পরিবর্তন আসেনি এবং যারা এখনো ফ্যাসিবাদী আচরণ করে, তাদের দিয়ে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর সমর্থনে আয়োজিত এই সভায় তিনি বলেন, “১৩ তারিখ (ফেব্রুয়ারি) নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। যারা জুলাইয়ের চেতনা ও সংস্কার মানে না, তাদের হাতে দেশ নিরাপদ নয়।”
 
জনসভায় বিএনপির নাম উল্লেখ না করে তাদের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তীব্র সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, “এখন ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এক হাতে কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত—জনগণ কি এতই বোকা? মায়েরা এখন নিরাপদ বাংলাদেশ চান এবং তাঁরা বিশ্বাস করেন দাঁড়িপাল্লা ও তার সঙ্গীরাই সেই নিরাপত্তা দিতে সক্ষম।” তিনি আরও বলেন, জামায়াতের নেতাদের অন্যায়ভাবে সাজানো সাক্ষী ও পাতানো আদালতের মাধ্যমে হত্যা করা হলেও দল কখনো দেশ ছেড়ে পালায়নি বা মাথা নত করেনি।
 
বিদেশে অর্থ পাচার ও নেতাদের বিদেশে চিকিৎসার প্রবণতা নিয়ে কটাক্ষ করে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের কোনো মামা-খালুর দেশ বা বেগমপাড়া নেই। আমাদের একটাই ঠিকানা—গর্বের বাংলাদেশ। অথচ অনেকে হাঁচি-কাশি হলেই বিদেশে চলে যান। তাঁদের কাছে এই দেশ শুধু টাকা কামানোর মেশিন।” তিনি দেশপ্রেম মুখে নয়, কাজে প্রমাণ করার আহ্বান জানান।
 
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এবং ১১-দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন আসনের প্রার্থীরা। উল্লেখ্য, এই সভায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।