ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চট্টগ্রাম বিভাগে জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা শুরু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ১০:৩০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ১০:৩০:৪৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
চট্টগ্রাম বিভাগে জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা শুরু

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী সফর আজ থেকে শুরু হয়েছে। দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি একাধিক জেলায় জনসভা ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।
 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় যোগ দেওয়ার মাধ্যমে সফরের সূচনা করেন জামায়াত আমির। জনসভায় অংশ নিতে ভোর থেকেই ফেনী জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা সভাস্থলে জড়ো হতে শুরু করেন। আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই পুরো মাঠ জনসমাগমে পূর্ণ হয়ে যায়।
 

দলীয় কর্মসূচি অনুযায়ী, ফেনীর জনসভা শেষে বেলা ১১টার দিকে তিনি নোয়াখালীর উদ্দেশে রওনা দেবেন। এরপর বিকেল সাড়ে ৩টায় লক্ষ্মীপুরে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লায় পৃথক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
 

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের পাশাপাশি নির্বাচনী বার্তা তুলে ধরা হবে।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।