ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

যমুনা সেতু–ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেড ভাঙন, পাহারায় চলছে ট্রেন চলাচল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০১-২০২৬ ১২:২৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৬ ১২:২৪:৪১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩১ বার পঠিত
যমুনা সেতু–ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেড ভাঙন, পাহারায় চলছে ট্রেন চলাচল ছবি: সংগৃহীত

 

যমুনা রেল সেতু–ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ ও পাবনার কয়েকটি স্থানে রেলহেডে ভাঙন দেখা দিয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা এবং পাবনার মুলাডুলি ও দিলপাশার অংশে এই ভাঙন শনাক্ত হয়। এর মধ্যে দিলপাশার অংশটি তাৎক্ষণিকভাবে সংস্কার করা হলেও রাতে ক্ষতিগ্রস্ত বাকি দুই স্থানে এখনো মেরামত কাজ শেষ হয়নি; সেখানে সতর্কতামূলক পাহারা জোরদার করা হয়েছে।
 

রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে দিলপাশা অংশে ভাঙন ধরা পড়ে এবং রাতে মুলাডুলি ও উল্লাপাড়ার ঘাটিনায় রেলহেড ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিক সংস্কার সম্ভব না হওয়ায় দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট স্থানগুলোতে গ্যাংম্যান দিয়ে পাহারা বসানো হয়েছে।
 

রেলপথ পাহারায় নিয়োজিত গ্যাং ইনচার্জ আ. সামাদ জানান, ভাঙা রেলহেড স্থির থাকলে তাৎক্ষণিক দুর্ঘটনার আশঙ্কা কম, তবে কোনো কারণে সরে গেলে ট্রেন চলাচল ঝুঁকিতে পড়তে পারে। এ কারণেই পালাক্রমে পাহারার ব্যবস্থা রাখা হয়েছে।
 

এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার পিডব্লিউডি (পথ) বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী বাকি উল্লাহ জানান, সকালে দিলপাশার ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয়েছে। রাতে যে দুই স্থানে ভাঙন দেখা দিয়েছে, সেগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
 

উল্লেখ্য, যমুনা রেল সেতু অতিক্রম করে এই রেলপথে প্রতিদিন ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ রুটে প্রায় ৩৮ জোড়া ট্রেন চলাচল করে। ফলে রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বন করছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।