ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান, নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০১-২০২৬ ০৫:৪২:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৬ ০৫:৪২:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান, নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা সংগৃহীত

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় অবস্থিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন। অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে এই দণ্ড দেওয়া হয়।
 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফতুল্লার বক্তাবলী পূর্ব গোপালনগর এলাকার ‘মো. নাসিরউদ্দিন অ্যান্ড সন্স’ নামের ইটভাটাকে এক লাখ টাকা এবং একই এলাকার ‘মেসার্স নিজাম উদ্দিন ব্রিকস’-কে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।
 

অভিযানকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম উপস্থিত ছিল। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ এ সময় প্রসিকিউশন কার্যক্রম পরিচালনা করেন।
 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা এবং পরিবেশগত বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী কারখানা ও পরিবেশের ক্ষতি করে এমন যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।
 

পরিবেশ রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।