ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সাভারে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৬:০১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৬:০১:০৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ২৩ বার পঠিত
সাভারে সরকারি জমি উদ্ধারে গিয়ে হামলার শিকার ভূমি কর্মকর্তা
সাভারের শ্যামলাসী কলাতিয়া গ্রামে সরকারি খাস জমি উদ্ধারে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ফুলবাড়িয়া তহশিলের ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
 
গুরুতর আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়েছে।
৯ জুলাই বুধবার দুপুরে সরকারি জমি থেকে অবৈধ দখল উচ্ছেদের নোটিশ দিতে গেলে একটি সংঘবদ্ধ দখলদার চক্র অতর্কিতে হামলা চালায়। হামলার সময় ভূমি অফিসের অন্য কর্মকর্তারা পালিয়ে যেতে সক্ষম হলেও জাহাঙ্গীর আলমকে ধরে মাথায় ইট দিয়ে আঘাতসহ বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং জরুরি ভিত্তিতে সিটি স্ক্যানসহ অন্যান্য চিকিৎসা চলছে।ঘটনার পর সাভার উপজেলার প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে।
সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তবে এখনো কেউ আটক হয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।