ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই

বাংলাদেশি নাগরিকদের বিষয়ে নিয়মিত খোঁজ রাখা হচ্ছে: রাষ্ট্রদূত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০২:৩৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০২:৩৩:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫৪ বার পঠিত
নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সংগৃহীত ছবি
 

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি একটি গণমাধ্যমকে এ তথ্য জানান।
 

রাষ্ট্রদূত বলেন, এখন পর্যন্ত কোনো বাংলাদেশির নিহত বা আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং বাংলাদেশি নাগরিকদের বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
 

নেপালে বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ১৬৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া চার শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গেছে।
 

ভয়াবহ এই দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।
 

এদিকে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের সুস্থতা কামনা করেছে বাংলাদেশ। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে প্রয়োজন হলে নেপালকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।