ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনা তীব্র

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৩:২১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৩:২১:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯২ বার পঠিত
ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা সংগৃহীত ছবি
 

ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর জর্ডানে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বিস্তৃত হয়ে পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
 

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য স্টাডিজ প্রোগ্রামের পরিচালক সিনা আজোদি আলজাজিরাকে বলেছেন, সংঘাতের পরবর্তী গতিপথ অনেকটাই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপের ওপর। তার মতে, লারাক দ্বীপে হামলার পর জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার মধ্য দিয়ে ওয়াশিংটনকে একটি সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
 

সিনা আজোদি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে আবারও হামলা চালায়, তাহলে ইরান পালটা জবাব দিতে বাধ্য হতে পারে। এতে পরিস্থিতি ফের বড় ধরনের সামরিক সংঘাতে রূপ নেওয়ার ঝুঁকি রয়েছে।
 

লারাক দ্বীপে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের মাইন পাতা সংক্রান্ত সক্ষমতা থেকে সম্ভাব্য তাৎক্ষণিক হুমকি তৈরি হওয়ায় সেখানে সীমিত ও নির্ভুল অভিযান পরিচালনা করা হয়েছে।
 

তবে তেহরান ওই হামলাকে আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। এরপরই জর্ডানে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিতে পালটা ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইরান।
 

বিশ্লেষকদের মতে, এখন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াই সংঘাতের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়াশিংটন নতুন করে সামরিক অভিযান চালালে ইরানের পালটা জবাবের আশঙ্কা রয়েছে। এতে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে বড় ধরনের সামরিক সংঘাতে পরিণত হতে পারে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।