ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

চূড়ান্ত ভোটার তালিকায় দেশে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ভোটার

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন; নারী-পুরুষ ভোটারের ব্যবধান কমে ২২ লাখ ৪৫ হাজারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৩:০৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৩:০৬:২৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০৬ বার পঠিত
চূড়ান্ত ভোটার তালিকায় দেশে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ভোটার ছবি: সংগৃহীত

দেশে চূড়ান্ত ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের তথ্যের ভিত্তিতে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন তালিকায় পুরুষ ও নারী ভোটারের ব্যবধানও আগের তুলনায় কমেছে।
 

সোমবার (৩১ আগস্ট) সংবাদ সম্মেলনে চূড়ান্ত ভোটার তালিকার তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
 

ইসি সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। ফলে নারী ও পুরুষ ভোটারের ব্যবধান কমে দাঁড়িয়েছে ২২ লাখ ৪৫ হাজার ৫৫৪ জনে।
 

নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার তুলনায় এবার চূড়ান্ত তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন।
 

ইসি জানিয়েছে, আসন্ন নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে ৩১ জুলাইকে ‘কাট-অফ ডেট’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ, এই তারিখের পর যারা নতুন করে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তারা আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না। তবে ভোটার নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া হওয়ায় ভবিষ্যতে কমিশন কাট-অফ তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিলে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে তালিকা পুনরায় হালনাগাদ করা হতে পারে।
 

নির্বাচনের তফসিল ও সময়সূচি নিয়ে জানতে চাইলে ইসি সচিব নির্দিষ্ট কোনো তারিখ জানাননি। তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি রয়েছে। সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হলে তা যথাসময়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
 

ভোটকেন্দ্রের সংখ্যা নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে—ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি করপোরেশন—তা নির্ধারণের পর ভোটকেন্দ্রের সংখ্যা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ও রূপরেখা নির্ধারিত হলে কেন্দ্রসংখ্যাও চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।