ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

১০ হাজার শ্রমিক যাবে জিরো কস্টে, বিনিয়োগ করবে ২ মিলিয়ন ডলার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১২:৫৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০১:০০:৩৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া সংগৃহীত ছবি
 

সেপ্টেম্বরের শেষ দিক থেকে আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু ও শেষ করবে মালয়েশিয়া। এর বাইরে ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে কোনো খরচ ছাড়াই বা জিরো কস্টে নেওয়া হবে। একই সঙ্গে বিভিন্ন খাতে বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছে দেশটি।
 

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমানের বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
 

প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে ২ লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। এসব কর্মী মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে নেওয়া হবে।
 

এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন বলে জানান প্রতিমন্ত্রী। সেপ্টেম্বরের শেষ দিক থেকেই এই কর্মী পাঠানোর কার্যক্রমও পর্যায়ক্রমে শুরু হবে বলে জানান তিনি।
 

মীর শাহে আলম বলেন, মালয়েশিয়ায় বর্তমানে বাংলাদেশের প্রায় ৮ লাখ নিবন্ধিত শ্রমিক রয়েছেন। এর বাইরে কিছু অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকও রয়েছেন। তাদের নিবন্ধনের আওতায় আনার বিষয়ে মালয়েশিয়ার হাইকমিশনারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
 

বৈঠকে দুই দেশের শিক্ষার্থী বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়ায় প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্যদিকে মালয়েশিয়ার প্রায় এক হাজার শিক্ষার্থী বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ছেন।
 

এ ছাড়া মালয়েশিয়া বাংলাদেশে বিভিন্ন খাতে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানান প্রতিমন্ত্রী। তবে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির বিষয়ে বাংলাদেশ সরকারের দেওয়া চিঠি নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে তিনি জানান।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।