ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

দিল্লিতে ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি, বিপর্যস্ত জনজীবন

টানা ভারী বর্ষণে ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন সড়ক পানিতে ডুবে যাওয়ার পর আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১১:৪৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১১:৪৭:২৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৩ বার পঠিত
দিল্লিতে ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি, বিপর্যস্ত জনজীবন ছবি: সংগৃহীত
টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। সোমবারের(২৪ আগস্ট) পর মঙ্গলবারও (২৫ আগস্ট) অব্যাহত রয়েছে বৃষ্টি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এ পরিস্থিতিতে বজ্রপাত, বজ্রঝড় ও দমকা বাতাসসহ ভারী বৃষ্টির আশঙ্কায় দিল্লিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়। কোথাও কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় যান চলাচল ধীর হয়ে পড়ে। ফলে কার্যত অচল হয়ে পড়ে দিল্লির জনজীবন।
 
মঙ্গলবার সকালে দেওয়া সর্বশেষ পূর্বাভাসে আইএমডি জানিয়েছে, পরবর্তী দুই থেকে তিন ঘণ্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। রাজধানীর অনেক এলাকায় বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাসসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় হতে পারে ভারী বৃষ্টিও।
 
সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ ইস্ট দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, সাউথ ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লিসহ বেশ কয়েকটি এলাকায় এ সতর্কতা জারি করা হয়েছে।
 
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকলেও বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সোমবার খারাপ আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে ১৫টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে তিনটি ছিল আন্তর্জাতিক ফ্লাইট। এসব ফ্লাইটের ১২টি জয়পুর, দুটি চণ্ডীগড় এবং একটি লখনৌ বিমানবন্দরে পাঠানো হয়।
 
আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্তের মতে, দিল্লিতে তীব্র বৃষ্টির পেছনে রয়েছে দুটি ভিন্ন ধরনের বায়ুর মিথস্ক্রিয়া। একদিকে উত্তর দিক থেকে শুষ্ক বাতাস দিল্লিতে প্রবেশ করছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের কাছে তৈরি হওয়া একটি নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পযুক্ত পূর্ব দিকের বাতাস দিল্লির দিকে প্রবাহিত হচ্ছে।
 
এই দুই ধরনের বায়ুর মিথস্ক্রিয়ার ফলেই দিল্লিতে বজ্রঝড়ের সঙ্গে তীব্র বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
 
এদিকে দিল্লির পাশের শহর গুরগাঁওয়েও সোমবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দেয়। রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোড, সেক্টর-৫, ওল্ড দিল্লি রোড, মেহরৌলি রোড ও বাসাই রোডসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পানিতে ডুবে যায়।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, পানিতে ডুবে থাকা সড়কে স্কুলবাস আটকে রয়েছে। অনেক গাড়িচালককে রাস্তায় নেমে নিজেদের গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা যায়।
 
বৃষ্টিজনিত দুর্ভোগ বিবেচনায় গুরগাঁও প্রশাসন অফিসগুলোকে কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিতে এবং স্কুলগুলোকে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।