ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

সামান্য কারণে সংসদ থেকে ওয়াকআউট না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সংসদ কার্যকর না হলে গণতন্ত্র বারবার হোঁচট খাবে বলে মন্তব্য সালাহউদ্দিন আহমদের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ১০:৪৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ১০:৪৯:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৮ বার পঠিত
সামান্য কারণে সংসদ থেকে ওয়াকআউট না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি সংগৃহীত

বিরোধীদলকে সামান্য কারণেই জাতীয় সংসদ থেকে ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার ২৭ আগস্ট বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেওয়ার পর তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে সব ধরনের আলোচনা সংসদের ভেতরেই হওয়া উচিত। সামান্য বিষয়ে বারবার ওয়াকআউট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। সংসদ কার্যকরভাবে পরিচালিত না হলে গণতন্ত্রও বারবার হোঁচট খাবে এবং এ ধরনের পরিস্থিতির জন্য ইতিহাস বিরোধীদলকে দায়ী করতে পারে।

তিনি বলেন, সরকারি দল ও বিরোধীদল একসঙ্গে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবে, বিতর্ক করবে এবং সংসদেই আইন প্রণয়নের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নেওয়া হবে। জুলাইয়ের অভ্যুত্থান ও শহীদদের প্রত্যাশাও এমন একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করা বলে উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জনগণের সামনে এমন একটি সংসদ তুলে ধরতে হবে, যেখানে সরকারি ও বিরোধীদল নিজেদের মতামত ও যুক্তি তুলে ধরবে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে।

পরে জাতীয় সংসদ থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে বিল উত্থাপনের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটেনি। বিল উত্থাপনের পর সেগুলো নিয়ে আলোচনা ও পর্যালোচনার সুযোগ রয়েছে এবং আলোচনার মাধ্যমেই বিলগুলো পাস হবে।

তিনি আরও দাবি করেন, সংবিধান সংশোধন কমিটিতে অংশ না নিয়ে বিএনপি নয়, বরং বিরোধীদলই জনগণের সঙ্গে প্রতারণা ও বঞ্চনা করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।