ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে

তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর

নদীর প্রবাহে বাধা, বাড়তে পারে আকস্মিক বন্যার ঝুঁকি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০১:০০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০১:০০:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৫৪ বার পঠিত
তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সংগৃহীত ছবি
 

চীনের তিব্বত অঞ্চলে একটি নদীর নিচের দিকে ভূমিধসের ফলে নতুন একটি ব্যারিয়ার লেক বা প্রাকৃতিক হ্রদের সৃষ্টি হয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে তিব্বতের গুরুত্বপূর্ণ গিরিওং পোর্টও হুমকির মুখে পড়তে পারে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।
 

ব্যারিয়ার লেক সাধারণত নদীর ওপর ভূমিধসের মাটি, পাথর ও ধ্বংসাবশেষ জমে প্রাকৃতিক বাঁধ তৈরি হলে এর পেছনে পানি আটকে সৃষ্টি হয়। এ ধরনের হ্রদ হঠাৎ ভেঙে গেলে নিচের দিকে আকস্মিক বন্যা দেখা দিতে পারে।
 

এর আগে ওই এলাকায় আকস্মিক বন্যার পর একটি ব্যারিয়ার লেক তৈরি হয়েছিল। সম্ভাব্য নতুন বন্যার আশঙ্কায় সেটি নিয়ে উদ্বেগ তৈরি হলেও পরে হ্রদটির পানি স্বাভাবিকভাবে কমতে শুরু করে।
 

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার একটি পর্যবেক্ষণ ড্রোন নদীর নিচের দিকে নতুন একটি ভূমিধস শনাক্ত করে। ভূমিধসের মাটি ও ধ্বংসাবশেষ নদীর প্রবাহ আটকে প্রাকৃতিক বাঁধ তৈরি করলে এর পেছনে নতুন ব্যারিয়ার লেকের সৃষ্টি হয়। নতুন ভূমিধসটি প্রকপিউ জিয়াং জাঙবু নদীতে আগের ব্যারিয়ার লেক থেকে প্রায় ২ দশমিক ৮ কিলোমিটার ভাটিতে ঘটেছে।
 

পরিস্থিতি পর্যালোচনায় চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দ্রুত বিশেষজ্ঞদের একটি দলকে কাজে নিয়োজিত করেছে। সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় গিরিওং পোর্টের আশপাশে অবস্থানরত উদ্ধারকর্মীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
 

নতুন হ্রদটির কারণে নদীর পানিপ্রবাহ কতটা পরিবর্তিত হতে পারে এবং এর ফলে আবার আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হবে কি না, তা পর্যবেক্ষণ করছে চীনা কর্তৃপক্ষ। পরিস্থিতির ওপর নজর রাখতে নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রমও চালানো হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।