ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

রাষ্ট্রপতি বললেন, ‘আমি এখন সম্পূর্ণ দলনিরপেক্ষ’

দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগের কথা জানিয়ে রাষ্ট্রপতি বললেন, দেশ ও জনগণের স্বার্থই হবে তাঁর একমাত্র লক্ষ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৩:১৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৩:১৬:৫১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬০ বার পঠিত
রাষ্ট্রপতি বললেন, ‘আমি এখন সম্পূর্ণ দলনিরপেক্ষ’ ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ থাকবেন। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও করেন তিনি।
 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন।
 

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন। ফলে এখন তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় কারও প্রতি রাগ বা অনুরাগ না রেখে জনগণের কল্যাণকেই প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করবেন বলেও জানান তিনি।
 

যে কোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদেরও দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য রেখে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।
 

বঙ্গভবনকে রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে এর ইতিহাস ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখার ওপর জোর দেন রাষ্ট্রপতি। পাশাপাশি বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত-সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে কঠোর গোপনীয়তা বজায় রাখার নির্দেশ দেন, যাতে রাষ্ট্রীয় নিরাপত্তা কোনোভাবেই বিঘ্নিত না হয়।
 

রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি অপচয় রোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা জনগণের অর্থে পরিচালিত হয়। তাই এসব সম্পদের ব্যবহার হতে হবে সঠিক, স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক।
 

কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিজীবনে শৃঙ্খলা বজায় রাখা, নৈতিক মনোবল শক্ত করা এবং সুন্দর চরিত্র গঠনের জন্য নিয়মিত চেষ্টা করার আহ্বান জানান তিনি।
 

এ সময় রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি যুদ্ধপরবর্তী দেশ ও রাষ্ট্রগঠনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। তিনি দেশের পূর্ববর্তী সব রাষ্ট্রপতিকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
 

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সবাই একই পরিবারের সদস্য হিসেবে কাজ করছেন। পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে এবং ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।