ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ

সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড

সৌদি আরবে অনুমোদিত নিয়োগকর্তার বাইরে বা নিজস্ব হিসাবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ডের বিধান কার্যকর করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১০:২৯:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১০:২৯:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৫১ বার পঠিত
সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড ছবি সংগৃহীত
সৌদি আরবে অনুমোদিত নিয়োগকর্তার বাইরে বা নিজস্ব হিসাবে কাজ করা প্রবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 
 
গালফ নিউজ জানিয়েছে, একই অপরাধ বারবার করলে নির্দিষ্ট সেই ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, ছয় মাসের কারাদণ্ড দেবে। অবস্থার বিবেচনায় দেশে ফেরত পাঠানোর শাস্তিও হতে পারে।
 
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈধ কর্মসংস্থানের কাঠামোর বাইরে প্রবাসীদের নিজস্বভাবে কাজ করা আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
 
নিয়ম অনুযায়ী, প্রথমবার অপরাধ করলে ১০ হাজার রিয়াল জরিমানা ও ডিপোর্ট করা হতে পারে। দ্বিতীয়বার ২৫ হাজার রিয়াল জরিমানা, এক মাসের কারাদণ্ড ও ডিপোর্ট এবং তৃতীয়বার বা এরপর সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল জরিমানা, ছয় মাস পর্যন্ত কারাদণ্ড ও ডিপোর্টের বিধান রয়েছে।
 
এ ছাড়া প্রবাসীদের অবৈধভাবে কাজ করতে সহায়তা করা ব্যক্তি বা প্রতিষ্ঠানও শাস্তির আওতায় আসবে। অবৈধ কর্মীকে নিয়োগ, পরিবহন, আশ্রয় বা লুকিয়ে রাখার ক্ষেত্রে সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা ও ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
 
শ্রমবাজারে অনুমোদনহীন কর্মসংস্থান বন্ধে সৌদি আরবজুড়ে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।