ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

অফিসে নেই কর্মকর্তা, খাতায় হাজিরা—ভূমি অফিসে প্রতিমন্ত্রীর অভিযান

আকস্মিক পরিদর্শনে কর্মকর্তাদের অনুপস্থিতি ও হাজিরা নিয়ে ক্ষোভ প্রকাশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১২:১৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১২:১৭:০৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৩০ বার পঠিত
অফিসে নেই কর্মকর্তা, খাতায় হাজিরা—ভূমি অফিসে প্রতিমন্ত্রীর অভিযান ছবি সংগৃহিত
নারায়ণগঞ্জের জেলা সদরের ভূমি কমিশনারের কার্যালয় আকস্মিক পরিদর্শন করে কর্মকর্তা ও কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত না থাকার বিষয়টি দেখতে পেয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। পরিদর্শনের সময় দুটি সার্কেল অফিসে কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে অনুপস্থিত পাওয়া গেলেও হাজিরা খাতায় তাদের আগেই স্বাক্ষর করা ছিল বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের জেলা সদরের ভূমি কমিশনারের কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় দুটি সার্কেল অফিস পরিদর্শন করে তিনি কর্মকর্তা ও কর্মচারীদের অনুপস্থিতি দেখতে পান। প্রতিমন্ত্রী জানান, অনেক কর্মকর্তা ও কর্মচারী অফিসে উপস্থিত না থাকলেও হাজিরা খাতায় তাদের স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল।তিনি এ ধরনের কর্মকাণ্ডকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জনগণ দেশের প্রকৃত মালিক। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব হলো জনগণকে সেবা দেওয়া। তাই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে। পরিদর্শনের সময় অনিয়মসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু শাস্তিমূলক পদক্ষেপ নয়, সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের মানসিকতার পরিবর্তনও প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।