ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকা থেকে কোনো বিল অব এন্ট্রি (Bill of Entry) দাখিল ও কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৫৬ কার্টন উচ্চ শুল্কের পণ্য বের করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ঢাকা কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. আবু হানিফ ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১০:২৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১০:২৮:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকা থেকে কোনো Bill of Entry দাখিল ও নিয়মিত কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন না করেই প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৫৬ কার্টন (১,৯৬২ কেজি) পণ্য বের করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ঢাকা কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের বর্তমান সভাপতি মোঃ আবু হানিফ ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে।
 
সংশ্লিষ্ট চালানের Airway Bill No. 784-69253365। সূত্রের দাবি, চালানটির বিপরীতে কোনো Bill of Entry দাখিল না করেই সম্পূর্ণ ৫৬ কার্টন পণ্য কার্গো এলাকা থেকে বের করে নেওয়া হয়েছে এবং বর্তমানে সংশ্লিষ্ট গুদামে এসব পণ্যের অস্তিত্ব নেই।
 
চালানটিতে Mobile Phone Set, Mobile Phone CKD/SKD, LCD, আমদানি নিষিদ্ধ Electric Cigarette এবং Cigarette Banderole Roll (Government Revenue Stamp Roll)-সহ উচ্চমূল্যের ও উচ্চ শুল্কের পণ্য ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
 
এ ঘটনায় বড় প্রশ্ন উঠেছে—দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তাবেষ্টিত স্থান থেকে Bill of Entry ও কাস্টমস ডকুমেন্টেশন ছাড়াই ১,৯৬২ কেজির ৫৬ কার্টন পণ্য কাস্টমস, কার্গো ও সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থা অতিক্রম করে কীভাবে বের হলো এবং এর সঙ্গে অভ্যন্তরীণভাবে কারা জড়িত?
 
ঘটনার সত্যতা উদঘাটনে সংশ্লিষ্ট CCTV footage, Warehouse Inventory, Cargo Movement Record, Gate Pass ও Delivery Record অবিলম্বে সংরক্ষণ ও তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
 
একই সঙ্গে মোঃ আবু হানিফ ও তার সিন্ডিকেটসহ এ ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সবাইকে চিহ্নিত করে অভিযোগ প্রমাণিত হলে ফৌজদারি মামলাসহ প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
 
এ বিষয়ে ঢাকা কাস্টমস এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোঃ আবু হানিফ ইনকিলাবকে বলেন, ৩০ কোটি টাকা মূল্যের ৫৬ কার্টন ১৮৬২ কেজি ওজনের শিপমেন্ট উধাও এসব বিষয়ে তিনি কিছুই জানেন না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।