ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানল না ভারত

আদালতের এখতিয়ার অস্বীকার করে চুক্তি স্থগিত রাখার অবস্থান নয়াদিল্লির

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৯:৩৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৯:৩৩:১৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩০৪ বার পঠিত
সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানল না ভারত ছবি সংগৃহীত

সিন্ধু পানি চুক্তি নিয়ে হেগের স্থায়ী সালিশি আদালতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লির দাবি, ভারতের সার্বভৌম সিদ্ধান্ত এবং জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে এই আদালতের কোনো এখতিয়ার নেই।

সোমবার ৩১ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হেগের পারমানেন্ট কোর্ট অব অরবিট্রেশনকে অবৈধভাবে গঠিত বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয় জানায়, বিশ্বব্যাংকের মাধ্যমে গঠিত এই সালিশি আদালত সিন্ধু পানি চুক্তির শর্ত মেনে প্রতিষ্ঠিত হয়নি। ফলে ভারত শুরু থেকেই এর অস্তিত্ব ও এখতিয়ার স্বীকার করেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, আদালতের কোনো সিদ্ধান্তই ভারতের সার্বভৌম সিদ্ধান্ত বা চলমান জলবিদ্যুৎ প্রকল্পের ওপর প্রভাব ফেলবে না। একই সঙ্গে ২০২৫ সালের এপ্রিলে স্থগিত করা সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছে নয়াদিল্লি।

এর আগে সোমবার হেগের আদালত জানায়, ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি এখনো কার্যকর রয়েছে। চুক্তি স্থগিত রাখার জন্য ভারতের কাছে বৈধ কোনো কারণ নেই বলেও আদালত উল্লেখ করে।

আদালত আরও জানায়, চুক্তির আওতায় পশ্চিমাঞ্চলীয় নদীগুলোতে ভারতের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ ও পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট বাধ্যবাধকতা রয়েছে। বিশ্বব্যাংক নিযুক্ত একজন নিরপেক্ষ বিশেষজ্ঞ ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে এসব প্রকল্প চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা মূল্যায়ন করবেন। রাটলে জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের দেয়াল ও পানি প্রবেশ কাঠামো নির্মাণ নিয়েও অন্তর্বর্তী বিধিনিষেধ দেওয়া হয়েছে।
 

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী রাভি, বিয়াস ও সুতলেজ নদীর পানি ব্যবহারের প্রধান অধিকার ভারতের। অন্যদিকে সিন্ধু, ঝেলাম ও চেনাব নদীর প্রায় ৮০ শতাংশ পানি পাকিস্তানের জন্য বরাদ্দ।

দুই দেশের মধ্যে একাধিক যুদ্ধ ও দীর্ঘ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও চুক্তিটি টিকে ছিল। তবে পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করে ২০২৫ সালের এপ্রিলে চুক্তিটি স্থগিত করে। মে মাসে দুই দেশের সংঘাত থামলেও চুক্তি পুনর্বহাল করা হয়নি।
 

চুক্তি স্থগিতের পর পাকিস্তান একাধিকবার ভারতকে চিঠি দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দাবি করেছেন, দেশটির প্রায় ২৪ কোটি মানুষের জীবন এই চুক্তির ওপর নির্ভরশীল এবং ভারতের সিদ্ধান্ত বেআইনি।

চুক্তি নিয়ে দুই দেশের অবস্থান আরও কঠোর হওয়ায় সিন্ধু নদীর পানি বণ্টন এখন ভারত পাকিস্তান সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক আইন, আঞ্চলিক নিরাপত্তা ও পানি রাজনীতির গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।