ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী

ভারতের কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করার পর তার তীব্র প্রতিবাদ জানিয়ে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিজেপি।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১১:০৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১১:০৯:২৭ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ২,০১০ বার পঠিত
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ছবি: সংগৃহীত
কর্ণাটকের এক মন্ত্রীর মন্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভার একজন সদস্যের পদত্যাগের মাত্র দুই দিনের মাথায় বিরোধী দল বিজেপি আবারও ডিকে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরেকজনের পদত্যাগ চাইল। উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করার পর তার বিরুদ্ধে এই দাবি তোলে বিজেপি। দলটির দাবি, হয় তিনি হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চান, নয়তো পদত্যাগ করেন।
 
কোপ্পল জেলার কুকনূর শহরে বক্তব্য দেওয়ার সময় রায়ারেড্ডি ইসলামকে একটি মহান এবং অত্যন্ত মানবিক ধর্ম বলে বর্ণনা করেন। তিনি বলেন, এই ধর্ম বিজ্ঞানভিত্তিক এবং মানুষকে জীবনযাপনের পথ শেখায়। 
 
তবে এরপর তিনি যা বলেন, তা নিয়েই বিজেপির আপত্তি ওঠে। মন্ত্রী বলেন, ‘যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না, তারা ভুল ধারণা করেন এবং ভুল মতামত তৈরি করেন। আমি বলতে চাই, ইসলাম অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এর শুরুই হয় মানবতা দিয়ে।’
 
তিনি আরও বলেন, ‘দেখুন, কোরআন নিয়ে আমি খুব বেশি পড়াশোনা করিনি, আব্রাহামিক ধর্মগুলো নিয়েও গভীর অধ্যয়ন নেই আমার। আর আমি নিয়মিত মন্দির বা মঠে যাই না। তবে আমি বিভিন্ন ধর্ম আর ইতিহাস নিয়ে পড়াশোনা করি। এ কারণেই আমি আব্রাহামিক ধর্মগুলোর দিকে নজর দিই।’
 
কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক দ্রুত এই মন্তব্যের জবাব চান মুখ্যমন্ত্রীর কাছে। তার মতে, মন্ত্রীর এই মন্তব্য হিন্দুধর্মকে ছোট করেছে।
 
আর অশোক ডিকে শিবকুমারের নিয়মিত মন্দির দর্শনের প্রসঙ্গও তুলে ধরেন। এক্সে তিনি লেখেন, ‘শিবকুমার, আপনার কংগ্রেস সরকারের এই হিন্দুবিরোধী মানসিকতার কি কোনো শেষ নেই? আপনি ভোরে মন্দিরে গিয়ে ক্যামেরার সামনে ভক্তি প্রদর্শনের একটা শো করেন, কিন্তু নিজের মন্ত্রিসভার একজন মন্ত্রী যখন সনাতন হিন্দু ধর্ম আর মন্দির নিয়ে অবমাননাকর মন্তব্য করেন, তখন কেন চুপ করে থাকেন?’
 
মন্ত্রী ক্ষমা না চাইলে তার পদত্যাগ দাবি করেন তিনি। এর দুই দিন আগেই দুর্নীতির অভিযোগে বিজেপির চাপে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো পদত্যাগ করেন মন্ত্রী বি নাগেন্দ্র।
 
বিজেপি নেতা বলেন, ‘উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির অহংকারী মন্তব্যগুলো মন দিয়ে শুনুন। তিনি বলেছেন, আমি মঠ বা মন্দিরে যাই না, এভাবে তিনি রাজ্যের লাখো হিন্দুর বিশ্বাসের কেন্দ্রগুলোকে ছোট করেছেন। আর ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ, এমন কথা বলে তিনি সনাতন ধর্মকে অবমাননা করেছেন।’
 
তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট। প্রথমত, বাসবরাজ রায়ারেড্ডিকে তার মন্তব্য প্রত্যাহার করতে হবে এবং রাজ্যের সব হিন্দুর কাছে ক্ষমা চাইতে হবে। যদি তিনি এতে রাজি না হন, তাহলে শিবকুমারকে প্রমাণ করতে হবে তিনি তাকে মন্ত্রিসভা থেকে সরাতে প্রতিশ্রুতিবদ্ধ। নয়তো কন্নড় ভূমির লাখো হিন্দুর কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে, আপনার মন্দির দর্শন ভক্তির জন্য নয়, আপনার কথা হিন্দুধর্মের প্রতি শ্রদ্ধা থেকে আসে না, সবকিছুই কেবল ভোটের জন্য, লোক দেখানোর জন্য।’
 
বিজেপির মুখপাত্র অশোক গৌড়া অভিযোগ করেন, মন্ত্রী এবং কংগ্রেস সরকার ‘তার ভোটারদের’ খুশি করার চেষ্টা করছে।
 
তিনি বলেন, ‘মনে হচ্ছে বাসবরাজ রায়ারেড্ডি তার ভোটারদের খুশি করতে গিয়ে সপ্তম শতাব্দীতে আটকে আছেন। আমি সবাইকে অনুরোধ করব, বিভিন্ন ধর্মের গ্রন্থ পড়ুন, এরপর নিজের সিদ্ধান্তে আসুন। আপনি কোনো বিশেষজ্ঞ নন, এটা মনে রাখবেন।’
 
রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার আর্থিক উপদেষ্টা ছিলেন। এই মাসের শুরুতে মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি ডিকে শিবকুমারের মন্ত্রিসভায় যোগ দেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।