ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে তেলের দাম বাড়ল প্রায় ১ শতাংশ

পাল্টাপাল্টি হামলা ও হরমুজ প্রণালিতে সরবরাহ বিঘ্নের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১০:৩১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১০:৩১:৪৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে তেলের দাম বাড়ল প্রায় ১ শতাংশ ছবি—সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা এবং হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে বিঘ্নের শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বুধবার দিনের শুরুতে প্রায় ১ শতাংশ বেড়েছে।

 

গ্রিনিচ মান সময় রাত ১২টা ৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ৫২ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৮০ সেন্ট বা শূন্য দশমিক ৮৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ২ ডলারে ওঠে।
 

এর আগের দিন মঙ্গলবারও ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ৪ ডলারের বেশি বেড়েছিল। ব্রেন্টের দাম ২৪ জুলাইয়ের পর এবং ডব্লিউটিআইয়ের দাম ২৩ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
 

যুক্তরাষ্ট্র জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক বিমান হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের ওপর হামলার চেষ্টার জবাবেই এই অভিযান চালানো হয়।
 

জবাবে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলার দাবি করেছে। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল আরও সীমিত হয়ে পড়বে। সংঘাত শুরুর আগে বিশ্বের ব্যবহৃত মোট তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো।
 

আইআরজিসি আরও দাবি করেছে, তারা জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, বাহরাইনেও একটি মার্কিন ঘাঁটিতে বড় ধরনের ড্রোন হামলা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানিয়েছেন, এসব হামলায় এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
 

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশ করেছিল এবং এর মধ্যে ১০টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করেছে। কুয়েতও ড্রোন হামলার হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
 

এর আগে হরমুজ প্রণালি ছেড়ে যাওয়া দুটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় সরবরাহ পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়ে। ফলে ব্যবসায়ীরা বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা করছেন।
 

এদিকে গত ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ২৬ লাখ ব্যারেল কমেছে। একই সময়ে ডিজেল, হিটিং অয়েলসহ ডিস্টিলেট জ্বালানির মজুত কমেছে ২ লাখ ৬৫ হাজার ব্যারেল। সরবরাহ ও মজুত কমার এই পরিস্থিতিও তেলের বাজারে দাম বৃদ্ধির চাপ বাড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।