ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও

ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ৩ দেশের কাছে ক্ষতিপূরণ চাইবে নেপাল

ভয়াবহ হিমবাহ ধস ও আকস্মিক বন্যায় সহস্রাধিক মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতি পুষিয়ে নিতে শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ—চীন, যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে আইনি ও নৈতিক দায় হিসেবে আর্থিক ক্ষতিপূরণ আদায়ের ঘোষণা দিয়েছে নেপাল।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ১২:৪৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ১২:৪৬:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩ বার পঠিত
ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ৩ দেশের কাছে ক্ষতিপূরণ চাইবে নেপাল ছবি: সংগৃহীত
ভয়াবহ বন্যা ও ভূমিধসে এক হাজারের বেশি মানুষের প্রাণহানির পর জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ নেপাল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
 
নেপাল সরকারের মতে, বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশগুলোকেই জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষয়ক্ষতির আর্থিক দায়ভার নিতে হবে। সাম্প্রতিক দুর্যোগে নেপালে ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি এখনো নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণে বিপুল অঙ্কের আন্তর্জাতিক জলবায়ু তহবিলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
 
নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আমাদের কূটনৈতিক রূপরেখাকে সহায়তা থেকে ন্যায়বিচার ও ক্ষতিপূরণের দিকে নিচ্ছি। এটি কোনো দান বা অনুদান নয়; এটি শীর্ষ নিঃসরণকারী দেশগুলোর আইনি ও নৈতিক দায়।’
 
তিনি আরও জানান, বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে চীন, দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে থাকা ভারতের মতো শিল্পোন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়িত্ব রয়েছে নেপালের মতো ঝুঁকিপূর্ণ দেশকে ক্ষতিপূরণ দেয়ার।
 
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলার আন্তর্জাতিক কাঠামোর আওতায় কাঠমান্ডু ইতিমধ্যে জাতিসংঘভিত্তিক ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজের কাছে সহায়তার আবেদন করেছে। নেপালের দাবি, বৈশ্বিক উষ্ণায়নে তাদের অবদান সামান্য হলেও হিমালয় অঞ্চলের দেশ হিসেবে তারা সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়ছে। প্রাথমিক হিসাবে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনে কয়েকশো কোটি ডলার প্রয়োজন হবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।