রাষ্ট্রপতির প্রথম ঠাকুরগাঁও সফর, থাকছেন দুই দিন
দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি, থাকছে নাগরিক সংবর্ধনা ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি
- আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০২:৫৯:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০২:৫৯:৪৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৮৩ বার পঠিত
ছবি: সংগৃহীত
আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে নিজ শহর ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই তার প্রথম সফর।
সফরের প্রথম দিন নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে।
এ ছাড়া সফরে বাবা-মায়ের কবর জিয়ারত এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। কর্মসূচি শেষে আগামী ৭ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।
রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওজুড়ে প্রস্তুতি শুরু হয়েছে। শহর ও আশপাশের এলাকায় তার সফর ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতির আগমনের খবরে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তাকে একনজর দেখার জন্য স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রঙ করার কাজ চলছে। সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সফরকে ঘিরে অন্যান্য প্রস্তুতিও এগিয়ে নেওয়া হচ্ছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।