ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন

সরকারি চাকরিজীবীদের সঙ্গে একই সময়ে নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা, তবে ভাতায় থাকবে পার্থক্য।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৩:১৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৩:১৭:৩৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬৫ বার পঠিত
নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন সংগৃহীত ছবি
 

এমপিওভুক্ত বেসরকারি স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও নবম জাতীয় পে স্কেলের আওতায় আসছেন। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো যেদিন থেকে কার্যকর হবে, একই সময় থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও নতুন স্কেলের সুবিধা পাবেন বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে।
 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সরকারের উচ্চপর্যায়ের ওই সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। সূত্রের দাবি, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত হওয়ায় তাদের নবম পে স্কেলের বাইরে রাখার সুযোগ নেই।
 

তবে নতুন বেতন কাঠামোর আওতায় এলেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সব ধরনের ভাতা ও সুযোগ সুবিধা পাবেন না। ভাতা ও অন্যান্য সুবিধার ক্ষেত্রে তাদের সঙ্গে সরকারি চাকরিজীবীদের পার্থক্য থাকবে।
 

নাম প্রকাশ না করার শর্তে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, এমপিওভুক্ত জনবল নবম পে স্কেলের আওতায় থাকবেন। সরকারি চাকরিজীবীদের জন্য পে স্কেল কার্যকর হওয়ার সময় থেকেই শিক্ষক কর্মচারীরাও নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন।
 

এর আগে সোমবার (৩১ আগস্ট) সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে স্কেলের অনুমোদন দেয় মন্ত্রিসভা। দীর্ঘ আলোচনা ও বিভিন্ন দিক পর্যালোচনার পর নতুন বেতন কাঠামোর প্রস্তাব অনুমোদন করা হয়।
 

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, গ্রেড ১ এ সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও এর আওতায় আসবেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।