ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বাড়ছে, পে স্কেলে বড় পরিবর্তন

নতুন কাঠামোয় প্রধান শিক্ষকের শুরু ৩২ হাজার, সহকারীর ২৪ হাজার টাকা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০২:১৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০২:১৬:০৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯৪ বার পঠিত
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন বাড়ছে, পে স্কেলে বড় পরিবর্তন ছবি সংগৃহিত
নতুন জাতীয় বেতন কাঠামোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, প্রধান শিক্ষক পদে চাকরির শুরুতে মূল বেতন হবে ৩২ হাজার টাকা। আর সহকারী শিক্ষকরা শুরু করবেন ২৪ হাজার টাকা মূল বেতনে। সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দশম গ্রেডে উন্নীত করা হয়েছে।

আগের বেতন কাঠামোয় এই গ্রেডের মূল বেতন ছিল ১৬ হাজার টাকা থেকে। নতুন কাঠামোয় প্রথম ধাপে তা ৫০ শতাংশ বাড়িয়ে ২৪ হাজার টাকা করার কথা বলা হয়েছে। পরবর্তী দুই ধাপে আরও ৪ হাজার টাকা করে যোগ হয়ে মূল বেতন ৩২ হাজার টাকায় পৌঁছাবে। ইনক্রিমেন্টসহ এ গ্রেডে সর্বোচ্চ মূল বেতন হতে পারে ৭৭ হাজার ৩০০ টাকা। ২০২৮ সালের জানুয়ারি থেকে নতুন হারে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর হলে নতুন নিয়োগ পাওয়া একজন প্রধান শিক্ষকের মোট বেতন ও ভাতা ৫০ হাজার টাকার বেশি হতে পারে। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে নিয়োগ পান।

পুরোনো কাঠামোয় এই গ্রেডের মূল বেতন ছিল ১১ হাজার টাকা থেকে। নতুন কাঠামোয় শুরুতেই মূল বেতন হবে ২৪ হাজার টাকা। ইনক্রিমেন্টসহ সর্বোচ্চ মূল বেতন ৫৮ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ২০২৮ সাল থেকে নতুন নিয়োগ পাওয়া একজন সহকারী শিক্ষকের মোট বেতন ও ভাতা প্রায় ৪০ হাজার টাকা হতে পারে। তবে বর্তমানে কর্মরত শিক্ষকদের বেতন কত হবে, তা নির্ভর করবে চাকরির মেয়াদ, বর্তমান মূল বেতন ও প্রাপ্ত ইনক্রিমেন্টের ওপর। নতুন বেতন কাঠামো সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারির পরই চূড়ান্ত হিসাব জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।