ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও

ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর দুই দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্য চুক্তি হতে পারে—এমন গুঞ্জন সরাসরি খারিজ করে দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করেছেন যে, নিষেধাজ্ঞা অমান্য করে তেহরানকে সহায়তা করলে যেকোনো দেশের ওপরই মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৯-২০২৬ ০১:০৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৯-২০২৬ ০১:০৬:৩৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২ বার পঠিত
ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বৈঠকের পর নয়াদিল্লি ও তেহরানের মধ্যে বাণিজ্য চুক্তি হচ্ছে বলে চলা গুঞ্জন খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
 
দ্য ব্রায়ান কিলমিড শো-কে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও জানান, ভারতের সঙ্গে ইরানের বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। প্রতিটি দেশ নিজস্ব পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করে এবং তেহরানের সঙ্গে যেমন আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে, তেমনি ওয়াশিংটনও ইরানি সরকারের সঙ্গে আলোচনা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
 
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে রুবিও কঠোর বার্তা দেন, কোনো দেশেরই উচিত হবে না যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে ইরানকে সহায়তা করা। তিনি সতর্ক করে জানান, যেসব রাষ্ট্র তেহরানকে অর্থ উপার্জনের বা সন্ত্রাসবাদে অর্থায়নের পথ তৈরি করে দেবে, তাদের ওপরও ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য হবে।
 
রুবিও বলেন, ‘কোনো দেশেরই উচিত নয় ইরানকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করা। আর যদি কোনো দেশ তা করার সিদ্ধান্ত নেয়, তবে তাদের বিরুদ্ধেও আমাদের নিষেধাজ্ঞা প্রয়োগ করতে হবে।’
 
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
 
ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা বলে উল্লেখ করেন তিনি। ওয়াশিংটন প্রধানত অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে তেহরানকে নিয়ন্ত্রণে রাখলেও প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
 
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উত্তেজনা ছয় মাসে গড়ালে ট্রাম্প মার্কিন বাহিনীর রাত্রিকালীন হামলার কথা স্বীকার করে আরও আক্রমণের হুমকি দেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসিন রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন যে তাদের নতুন কৌশল ওয়াশিংটনের ভিত্তিকে চূর্ণ করে দেবে।
 
সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।