ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ

আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৩ শতাংশ, আয় ৪.৪৩ বিলিয়ন ডলার

তৈরি পোশাক খাতের শক্তিশালী প্রবৃদ্ধিতে দুই মাসে রপ্তানি আয় ছাড়াল ৯ বিলিয়ন ডলার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-০৯-২০২৬ ১১:৫৯:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৬ ১১:৫৯:১০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে ১৩ শতাংশ, আয় ৪.৪৩ বিলিয়ন ডলার ছবি সংগৃহীত

চলতি বছরের আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ মাসে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার। সেই তুলনায় চলতি বছরের আগস্টে আয় বেড়েছে প্রায় ৫১ কোটি ডলার।

আগস্টের এই প্রবৃদ্ধির ফলে চলতি ২০২৬ ২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে দেশের মোট পণ্য রপ্তানি আয় ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ১৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।

এ ছাড়া উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, উচ্চমূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানো এবং পণ্য ও বাজার বহুমুখীকরণের বিভিন্ন উদ্যোগও রপ্তানি প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে সংস্থাটি।

দেশের পণ্য রপ্তানির সবচেয়ে বড় অংশ আসে তৈরি পোশাক খাত থেকে। আগস্টে এই খাতই সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। এ মাসে তৈরি পোশাক রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২৫ সালের আগস্টে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।