ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

রান্না করা মাংস হঠাৎ সবুজ হলো কেন, পরীক্ষায় মিলল চাঞ্চল্যকর তথ্য

ল্যাব পরীক্ষায় ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া যায়নি, উঠে এলো সম্ভাব্য কারণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১২:২৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১২:৪২:৫৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৯ বার পঠিত
রান্না করা মাংস হঠাৎ সবুজ হলো কেন, পরীক্ষায় মিলল চাঞ্চল্যকর তথ্য ছবি সংগৃহিত
খুলনার পাইকগাছায় রান্নার মাত্র দুই মিনিটের মধ্যে গরুর মাংস সবুজ হয়ে যাওয়ার ঘটনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় ক্ষতিকর ব্যাকটেরিয়া বা রং উৎপাদনকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি। পরীক্ষাগার প্রতিবেদনে ধারণা করা হয়েছে, দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণের পর উচ্চ তাপে রান্নার সময় মাংসের মায়োগ্লোবিন বা হিম রঞ্জক পদার্থের রাসায়নিক কিংবা গাঠনিক পরিবর্তনের কারণে এমন রং তৈরি হয়ে থাকতে পারে।

ঘটনাটি ঘটে গত ২২ জুলাই খুলনার পাইকগাছা পৌর মাংস বাজার থেকে মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য ৩ কেজি ৯০০ গ্রাম গরুর মাংস কেনার পর। তাঁদের অভিযোগ, রান্না শুরুর মাত্র দুই মিনিটের মধ্যে মাংসের রং উজ্জ্বল সবুজ হয়ে যায়। মাংস ধোয়ার সময় পানিও কালচে হয়ে যাওয়ার দাবি করেন তাঁরা। পরে রান্না করা মাংসের কড়াই নিয়ে তাঁরা পাইকগাছা থানায় যান। ঘটনার পর মাংসে ক্ষতিকর জীবাণু বা কোনো রাসায়নিক ব্যবহারের সন্দেহ তৈরি হলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খুলনা জেলা কার্যালয় কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করে প্রধান কার্যালয়ের পরীক্ষাগারে পাঠায়।

গত ২৭ আগস্ট খাদ্য বিশ্লেষক নাজিয়া সুলতানার স্বাক্ষর করা প্রতিবেদনে জানানো হয়, পরীক্ষায় ক্ষতিকর ব্যাকটেরিয়া কিংবা পিগমেন্ট উৎপাদনকারী ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি। মাংসে পচনের দুর্গন্ধ বা আঠালো ভাবও ছিল না। মাংস বিক্রেতা ইসমাইল কসাই অবশ্য শুরু থেকেই দাবি করে আসছিলেন, মাংসে কোনো রাসায়নিক বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয়নি। একই মাংস সেদিন আরও অনেক ক্রেতার কাছে বিক্রি করা হলেও অন্য কারও কাছ থেকে এমন অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।