ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান

নেপালে ভয়াবহ বন্যা: দুই শতাধিক স্কুল শিক্ষার্থী নিখোঁজ

নেপালের প্রলয়ংকরী বন্যা ও ভূমিধসের ঘটনায় দেশটির বিভিন্ন এলাকার দুই শতাধিক স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১০:৪৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১০:৪৭:৩০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫২ বার পঠিত
নেপালে ভয়াবহ বন্যা: দুই শতাধিক স্কুল শিক্ষার্থী নিখোঁজ ছবি: সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যায় ২ শতাধিক স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির। 
 
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৩ জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ৭টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীদেরও নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
 
শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই শতাধিক শিক্ষার্থী নিখোঁজ এবং প্রায় ২০ জন শিক্ষার্থী বন্যার পানিতে ভেসে গেছে।
 
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর বেশিরভাগই রাসুয়া ও নুওয়াকোট জেলায়।
 
এই দুই জেলার কয়েকটি স্কুলে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত। বন্যায় এসব স্কুলের কিছু পানিতে ডুবে গেছে এবং কিছু মাটির নিচে চাপা পড়েছে। 
 
একটি স্কুল জানায়, বন্যার পানিতে তাদের এক শিক্ষার্থীকে বহনকারী একটি বাস ভেসে গেছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।