ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

কারাগার থেকে ভেনেজুয়েলার মাদুরোর ছবি প্রকাশ, ক্যাপশনে লিখলেন ‘দৃঢ় আছি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন কারাগারে বন্দি ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো কারাগারের পোশাক পরা নিজের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ‘দৃঢ় থাকার’ বার্তা দিয়েছেন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১০:৩৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১০:৩৪:১০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯১ বার পঠিত
কারাগার থেকে ভেনেজুয়েলার মাদুরোর ছবি প্রকাশ, ক্যাপশনে লিখলেন ‘দৃঢ় আছি ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কারাগার থেকে নিজের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দৃঢ় আছি’।
 
রবিবার (৩০ আগস্ট) প্রকাশিত ছবিতে মাদুরোকে কারাগারের পোশাকে দেখা যায়।
 
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক হওয়ার পর থেকেই নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি আছেন তিনি।
 
ওই অভিযানে মাদুরোর সঙ্গে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও আটক করা হয়। বর্তমানে মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে মামলা চলছে।
 
তবে মাদুরো ও তার স্ত্রী দুজনই এসব অভিযোগ অস্বীকার করেছেন।
 
টেলিগ্রাম বার্তায় মাদুরো লেখেন, ‘আমার সব নাতি-নাতনি, ছেলেমেয়ে এবং আমাদের ভালোবাসেন এমন সব ভালো মানুষের জন্য ছোট্ট উপহার হিসেবে পাঠাচ্ছি এই ছবিগুলো।’
 
তিনি আরো বলেন, ‘আমি চাই আপনারা জানুন, আমরা দৃঢ় আছি, আমাদের হৃদয় আপনাদের ভালোবাসায় পরিপূর্ণ।’
 
প্রকাশিত দুটি ছবিতে ধূসর রঙের পোশাক পরা মাদুরোকে দুই হাতে শান্তির প্রতীক দেখাতে দেখা যায়।
 
তাকে আটকের পর থেকে তার ওজনও উল্লেখযোগ্যভাবে কমেছে বলে মনে হয়েছে ছবিতে।
 
রবিবার ছবিগুলো প্রকাশ করা হলেও ছবির ধারণের তথ্য অনুযায়ী, এগুলো গত ২৫ জুন তোলা। এর এক দিন আগে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্পে ৬ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে।
 
মাদুরো তার বার্তায় আরো বলেন, ‘আমরা শক্ত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, তিনিই পথ দেখাবেন। আবার ঘুরে দাঁড়াবে ভেনেজুয়েলা।’
 
মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রকে তেলক্ষেত্র পরিচালনার সুযোগ দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দেওয়ার দুই দিন পর এই বার্তা দেন মাদুরো।
 
ওয়াশিংটনের তীব্র চাপের মধ্যে দেশ পরিচালনা করছেন রদ্রিগেস। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক পথ বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে বলেছেন, তিনি চান ভেনেজুয়েলা একটি ‘জ্বালানি শক্তিতে পরিণত হোক’।
 
সাবেক এই নেতার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কারাগারে মাদুরোর সংবাদপত্র বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। তবে পরিবার ও আইনজীবীদের সঙ্গে মাসে প্রায় ৩০০ মিনিট টেলিফোনে কথা বলার অনুমতি রয়েছে তার। প্রতিটি ফোনালাপ সর্বোচ্চ ১৫ মিনিট স্থায়ী হতে পারে।
 
মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা জানিয়েছেন, তার বাবা ভালো আছেন এবং কারাগারে সময় কাটাচ্ছেন বাইবেল পড়ে।
 
মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হবে। নিউইয়র্কের একটি ফেডারেল আদালত গত জুলাইয়ের শেষ দিকে জানিয়েছেন এ তথ্য।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।