ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা: নিখোঁজ অন্তত ১৫ জন

যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় উদ্যানে আকস্মিক হড়পা বানে নিখোঁজ পর্যটকদের সংখ্যা সংশোধন করে ‘প্রায় ১৫ জন’ বলে জানিয়েছে ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস)।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ১০:০৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ১০:০৯:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা: নিখোঁজ অন্তত ১৫ জন ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন জাতীয় উদ্যানে হড়পা বানে অন্তত ১৫ জন হাইকার নিখোঁজ হয়েছেন।
 
স্থানীয় সময় শনিবার দুপুরে ব্রাইট অ্যাঞ্জেল ক্যানিয়ন এবং ফ্যান্টম র‌্যাঞ্চ সংলগ্ন এলাকায় এই প্লাবনের ঘটনা ঘটে।
 
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস (এনপিএস) জানিয়েছে, প্লাবিত এলাকা থেকে ইতোমধ্যে অন্তত ৬২ জনকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আরও লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে। তবে এখন পর্যন্ত কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
 
শনিবার রাতে গ্র্যান্ড ক্যানিয়নের তলদেশ থেকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার পাওয়া ৪১ বছর বয়সী পর্যটক নিকি ব্যাগস এই অভিজ্ঞতাকে ‘ভয়ানক’ হিসেবে বর্ণনা করেছেন।
 
বিবিসিকে তিনি বলেন, "দিনটি বেশ মনোরম ছিল। কিন্তু হঠাৎ করেই চারপাশের পরিস্থিতি বদলে যায়, মানুষ চিৎকার শুরু করে এবং প্রাণভয়ে যে যেদিকে পারে ছুটতে থাকে।"
 
তিনি জানান, বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ও তার বন্ধুরা উঁচু স্থানের দিকে যান এবং একটি পিকনিক টেবিলে বসেন। পরে পার্ক রেঞ্জারদের নির্দেশনায় তারা আরও উঁচু এক পাহাড়ি খাদে চলে যান এবং সেখানে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর রাত ৯টার দিকে উদ্ধার পান।
 
পার্ক রেঞ্জারদের দ্রুত পদক্ষেপের কারণে তারা নিজেদের নিরাপদ বোধ করেছেন বলে জানান তিনি।
 
পার্ক সার্ভিস জানায়, বন্যায় কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেইল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা উঁচু স্থান থেকে সেতু ভেসে যেতে দেখেছেন।
 
প্রাথমিকভাবে ২০ জনের বেশি নিখোঁজ থাকার কথা জানানো হলেও পরে এনপিএস সেই সংখ্যা সংশোধন করে ‘প্রায় ১৫ জন’ বলে জানায়।
 
ব্রাইট অ্যাঞ্জেল ক্রিক এলাকায় কোনো হাইকার বা ব্যাকপ্যাকার আটকা পড়ে থাকলে তাদের বিষয়ে তথ্য দিতে অনুরোধ জানানো হয়েছে।
 
একই সঙ্গে আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, রোববার ও সোমবারও এই এলাকায় ভারি বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে। এতে নতুন করে আকস্মিক বন্যা, পাহাড়ি ধস ও নদী রূপ পরিবর্তনের ঝুঁকি রয়েছে।
 
বিবিসি লিখেছে, প্রতি বছর প্রায় ৫০ লাখ পর্যটক গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে আসেন, যার মধ্যে ব্রাইট অ্যাঞ্জেল ট্রেইলটি সবচেয়ে জনপ্রিয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।