ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩১-১২-২০২৫ ০২:৪২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৫ ০২:৪২:২৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৫ বার পঠিত
খালেদা জিয়ার জানাজা: বুধবার সকাল ৭টা থেকে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় বিপুল সংখ্যক মানুষের সমাগম বিবেচনায় রেখে রাজধানীর সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে জানাজা শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ অথবা ডাইভারশন কার্যকর থাকবে।
 
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, জানাজা চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংসদ ভবনের চারপাশের প্রধান সড়কগুলোতে সাধারণ যানবাহন চলাচল সীমিত রাখা হবে। বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোড র‍্যাম্প দিয়ে গাড়ি নামা বন্ধ থাকবে; চালকদের বিকল্প হিসেবে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট বা বিজয় সরণি অভিমুখী যাতায়াত এবং কাজী নজরুল ইসলাম এভিনিউ যতটা সম্ভব এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ। মিরপুর ও গাবতলী থেকে আগত যানবাহনগুলোকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে শ্যামলী ও আগারগাঁও হয়ে বিকল্প পথে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
 
শহরের সার্বিক যানজট নিয়ন্ত্রণে রাখতে ফার্মগেট পুলিশ বক্স, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, আসাদগেট, রাপা প্লাজা এবং গণভবন ক্রসিং পয়েন্টগুলোতে বিশেষ ডাইভারশন থাকবে। ফলে রাপা প্লাজা থেকে গণভবন এবং বিজয় সরণি থেকে লেক রোড হয়ে চলাচলকারী রাস্তাগুলো বন্ধ থাকবে। জানাজায় অংশগ্রহণকারীদের যানবাহন পার্কিংয়ের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়েছে ডিএমপি। ঢাকা মহানগরের গাড়িগুলো পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করতে হবে। এছাড়া ঢাকার বাইরে থেকে আসা বাস ও অন্যান্য যানবাহন মতিঝিল, শাহবাগ, উত্তরা ১৭ নম্বর সেক্টর এবং পূর্বাচলের ৩০০ ফিট সার্ভিস রোডে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।