ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

সারদায় প্রশিক্ষণরত ৪১তম বিসিএসের ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:৩০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:৩১:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
সারদায় প্রশিক্ষণরত ৪১তম বিসিএসের ৬ এএসপিকে চাকরি থেকে অপসারণ ছবি: সংগৃহীত
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের ছয় সহকারী পুলিশ সুপারকে (এএসপি-শিক্ষানবিশ) সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
 
অপসারণ হওয়া কর্মকর্তারা হলেন—মো. দেলোয়ার হোসেন, মাহমুদুল হক, মো. ইসহাক হোসেন, মো. মশিউর রহমান, মুহাম্মদ রাকিব আনোয়ার এবং সাঈদ করিম মুগ্ধ। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষেই এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
বর্তমানে রাজশাহীর চারঘাটে অবস্থিত সারদা পুলিশ একাডেমিতে ৪১তম বিসিএস ব্যাচের কর্মকর্তারা এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী মাসেই তাঁদের প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে চূড়ান্ত পাসিং আউটের আগেই এই ছয় কর্মকর্তার চাকরি হারানোর বিষয়টি পুলিশ প্রশাসনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।