ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে ভয়াবহ হামের প্রাদুর্ভাব, বিশ্বের জন্য সতর্কবার্তা প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী

এনসিপি ছাড়লেন ডা. তাসনিম জারা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১০:৫২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১০:৫২:৫৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
এনসিপি ছাড়লেন ডা. তাসনিম জারা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব, আলোচিত চিকিৎসক ও সমাজকর্মী ডা. তাসনিম জারা। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে কোনো রাজনৈতিক দল বা জোটের প্রতিনিধিত্ব না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের সামনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

 

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও প্রচার সম্পাদক মুশফিকুস সালেহীন ডা. তাসনিম জারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তিনি ঢাকা-৯ আসন থেকে নির্বাচনের লক্ষ্যে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
 

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে ডা. তাসনিম জারা জানান, বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি দলীয় পরিচয়ের বাইরে থেকে নির্বাচনে অংশ নিতে চান। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দাদের উদ্দেশে তিনি লেখেন, তিনি ওই এলাকারই সন্তান এবং সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। মানুষের সেবায় একটি দলের প্ল্যাটফর্ম ব্যবহার করার ইচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সেটি সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।

দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ফলে কোনো সংগঠিত কর্মী কাঠামো বা রাজনৈতিক সুরক্ষা থাকবে না—এ বিষয়টি উল্লেখ করে ডা. জারা বলেন, তার একমাত্র শক্তি সাধারণ মানুষ। সততা ও নিষ্ঠার মাধ্যমে ভিন্নধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি থেকে তিনি একচুলও সরে আসবেন না বলেও জানান।
 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে প্রাথমিক আইনি শর্ত পূরণে তিনি ঢাকা-৯ আসনের ৪ হাজার ৬৯৩ জন ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহের ঘোষণা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) থেকে এ কার্যক্রম শুরু হবে জানিয়ে এলাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
 

এছাড়া রাজনৈতিক স্বচ্ছতার দৃষ্টান্ত হিসেবে ডা. তাসনিম জারা ঘোষণা দেন, যারা তাকে দলীয় প্রার্থী মনে করে আগে অনুদান দিয়েছেন, তারা চাইলে সেই অর্থ ফেরত নিতে পারবেন। এ উদ্দেশ্যে তিনি একটি নির্দিষ্ট ফরমও প্রকাশ করেছেন।
 

রাজধানীর গুরুত্বপূর্ণ একটি আসনে এনসিপির শীর্ষ পর্যায়ের এই নেত্রীর পদত্যাগ এবং স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।