ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

পাগলা মসজিদের দানসিন্দুকে ৩৫ বস্তা টাকা, গণনায় ব্যস্ত পাঁচ শতাধিক ব্যক্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১০:০৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১০:০৩:০৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৭ বার পঠিত
পাগলা মসজিদের দানসিন্দুকে ৩৫ বস্তা টাকা, গণনায় ব্যস্ত পাঁচ শতাধিক ব্যক্তি সংগৃহীত ছবি
 

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার রেকর্ড পরিমাণ অর্থ পাওয়া গেছে; দীর্ঘ প্রায় চার মাস পর সিন্দুকগুলো খুলে বের হয়েছে ৩৫ বস্তা ভর্তি টাকা, যা সারাদিন ধরে গণনা করা হবে সংশ্লিষ্ট সব দফতরের উপস্থিতিতে।
 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। স্থানীয় প্রশাসন জানায়, সকাল ৭টার দিকে দানবাক্স খোলার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং সকাল ৯টা থেকে টাকাগণনা শুরু করে দিনব্যাপী তা চলমান থাকবে। গণনা কার্যক্রম তদারক করছেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
 

এবারের গণনায় অংশ নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি। এর মধ্যে রয়েছেন ৩৫০ জন মাদ্রাসাছাত্র, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৩ জন শিক্ষক ও স্টাফ, ২০ জন সেনা সদস্য, ৩০ জন পুলিশ সদস্য, ১০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য, ৫ জন আনসার সদস্য এবং শতাধিক ব্যাংক কর্মকর্তা–কর্মচারী। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাই নির্ধারিত টেবিলে বসে পৃথকভাবে নোট গণনা করছেন বলে জানিয়েছে প্রশাসন।
 

স্থানীয় সূত্রগুলো বলছে, বছরের পর বছর ধরে পাগলা মসজিদের দানসিন্দুকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রী দান করে থাকেন। এসব দানের অর্থ মসজিদের উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা ও অন্যান্য কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়, যা স্থানীয় সামাজিক–ধর্মীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।