ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীব্র গরমে লোডশেডিংয়ের দাপট: গ্রামে বিদ্যুৎ থাকছে না ১০ ঘণ্টাও শুক্রবার রাতেই শুরু হজযাত্রা, প্রথম ফ্লাইটে যাচ্ছেন ৪১৯ যাত্রী অবৈধভাবে মজুদ ১২০০ লিটার পেট্রোলসহ তিনজন গ্রেফতার ২১ এপ্রিল থেকে অনলাইন পাঠদান শুরু হচ্ছে ইরানের সব স্কুলে স্বাধীনতা পুরস্কার ২০২৬: ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছেন তারেক রহমান ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশজুড়ে শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা: প্রথম দিনে বাংলা পরীক্ষা তেজগাঁওয়ে ঢাবির বাস দুর্ঘটনায় একাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালে চিকিৎসা চলছে ইসরায়েল ও লেবানন পরবর্তী আলোচনায় বসতে সম্মত ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার জ্বালানি সাশ্রয়ে মাঠ পর্যায়ের সভা এখন ভার্চুয়ালে: মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা নববর্ষে কৃষক কার্ড বিতরণ শুরু, টাঙ্গাইলে উদ্বোধন করলেন তারেক রহমান ১৯ এপ্রিল চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট: সব প্রস্তুতি সম্পন্ন আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে ১১ সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী লেবাননের জেফতায় ইসরায়েলি বিমান হামলা: সিভিল ডিফেন্স সদস্যসহ নিহত ৩ চাঁদে মিশন শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিসের চার নভোচারী গাজীপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ অবস্থায় বাড়ি ফিরলেন মা ও নবজাতকরা সংসদে ৯১ অধ্যাদেশ এখন স্থায়ী আইন: একদিনেই পাস হলো ২৪ বিল যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাস রেখে আলোচনায় বসছে ইরান
চট্টগ্রাম ইপিজেডে থিয়ানিস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন।

বেতন না পেয়ে ইপিজেডে সেই কারখানার শ্রমিকদের ফের সড়ক অবরোধ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০৪:৪৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০৪:৪৭:১৮ অপরাহ্ন
বেতন না পেয়ে ইপিজেডে সেই কারখানার শ্রমিকদের ফের সড়ক অবরোধ চট্টগ্রাম ইপিজেডে থিয়ানিস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন।
চট্টগ্রাম ইপিজেডে থিয়ানিস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন। শ্রমিকদের আন্দোলনের ফলে এই ইপিজেড সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। এসময় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের।
 
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ২০০ থেকে ২৫০ জন শ্রমিক ফ্যাক্টরি বন্ধ থাকা সত্ত্বেও চট্টগ্রাম বেপজা জোন অফিসের সামনে অবস্থান নেন। এতে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। তাই চরম দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ যাত্রীদের। বেপজা কর্তৃপক্ষ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ দফায় দফায় আলোচনার পর আশ্বাসের প্রেক্ষিতে সন্ধ্যা পর শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যায় বলে জানান ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামির হোসেন জিয়া। শ্রমিকরা সকাল থেকে বেপজা জোন অফিসের সামনে জড়ো হয়ে ‘বেতন চাই, বাঁচতে চাই’ বলে স্লোগান দেয়। দীর্ঘসময় অবস্থান কর্মসূচির পর দুপুর ১টা ৪০ মিনিটে বেপজা কর্তৃপক্ষ শ্রমিকদের জানান আগামী ১০ জুলাইয়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধ নিয়ে আলোচনা হবে। তবে শ্রমিকরা এই আশ্বাস না মেনে বেপজা চত্বর থেকে মিছিল করে ফ্রি পোর্ট মোড়ে চলে যান এবং সেখানে অবস্থান নিয়ে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন। এতে করে আগ্রাবাদ থেকে পতেঙ্গা রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকরা জানান, থিয়ানিস অ্যাপারেলসে ৬৯৩ জন শ্রমিক কর্মরত আছেন। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গত ২৬ জুন এবং ২ জুলাই বেতন দেওয়ার কথা বলেও দেননি। মে মাসের বেতন এখনও বাকি। জুন মাসও শেষ হয়ে গেছে। এ অবস্থায় শ্রমিকেরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। এর আগে গত ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত একই দাবিতে তিন দিনব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছিলেন শ্রমিকেরা। তাতে কোনও সুরাহা হয়নি।
 
এদিকে জানা গেছে, বর্তমানে কারখানাটিতে কোনো ওয়ার্কঅর্ডার নেই। উৎপাদনও বন্ধ। বেপজা কর্তৃপক্ষের কাছে প্রতিষ্ঠানটির প্রায় ৩২ কোটি টাকা বকেয়া রয়েছে, আর কাস্টমসের পাওনা প্রায় ৫৫ কোটি টাকা। শ্রমিকদের মে ও জুন মাসের বেতন বকেয়া অবস্থায় আছে। এসব বিবেচনায় বেপজা কর্তৃপক্ষ ফ্যাক্টরিটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ ঘোষণা করেছে।
 
শ্রমিকদের দাবি বেপজা কর্তৃপক্ষ যেন দ্রুত হস্তক্ষেপ করে বকেয়া বেতন পরিশোধ নিশ্চিত করে। ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামির হোসেন জিয়া বলেন, ইপিজেড কর্তৃপক্ষের সাথে বলে আলোচনার পর আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা সন্ধ্যার পর সড়ক ছেড়ে চলে গেছে। বেতনের দাবিতে শ্রমিকরা এর আগে আরো ৫/৬ বার সড়ক অবরোধ করেছেন। কারখানাটি অনেক দিন ধরেই বন্ধ।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত, বাতিল ১৯ মে’র ভোট

জ্বালানি সংকটে বার কাউন্সিল নির্বাচন স্থগিত, বাতিল ১৯ মে’র ভোট