ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ

নারায়ণগঞ্জে নকল স্ট্যাম্প কারখানায় অভিযান, কোটি টাকার স্ট্যাম্পসহ আটক ২

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ১০:২৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ১০:২৬:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ২৮ বার পঠিত
নারায়ণগঞ্জে নকল স্ট্যাম্প কারখানায় অভিযান, কোটি টাকার স্ট্যাম্পসহ আটক ২ ছবি: সংগৃহীত

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকল নন জুডিশিয়াল ও রেভিনিউ স্ট্যাম্প তৈরির একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কারখানায় কর্মরত দুই যুবককে আটক করা হয়েছে, যাদের কাছ থেকে উদ্ধার করা স্ট্যাম্পের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।
 

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক বাসস্ট্যান্ডের পেছনে ভান্ডারী হোটেল সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক।
 

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর জেলার আলম খানের ছেলে মিন্টু খান (৩৮) এবং একই জেলার কামাল মিয়ার ছেলে মোহাম্মদ মুন্না ইসলাম (২১)। তারা দীর্ঘদিন ধরে ওই কারখানায় নকল স্ট্যাম্প তৈরির কাজে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে।
 

পুলিশ জানায়, মৃত এমাদ হাজীর মালিকানাধীন বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে সবুজ ওরফে মোতাহার নামের এক ব্যক্তি আড়ালে নকল স্ট্যাম্প তৈরির কারখানা পরিচালনা করছিলেন। সেখানে আধুনিক মেশিন ব্যবহার করে নন জুডিশিয়াল স্ট্যাম্প ও সরকারের রাজস্ব খাতভুক্ত রেভিনিউ স্ট্যাম্প জাল করে তৈরি করা হতো, যা দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছিল।
 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ কারখানাটি তল্লাশি করে নকল স্ট্যাম্প তৈরির দুটি মেশিন, ৫০০ টাকা মূল্যমান পর্যন্ত রেভিনিউ সিল এবং ১০, ৫০ ও ১০০ টাকা মানের বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প জব্দ করে। পুলিশ জানিয়েছে, জব্দ করা স্ট্যাম্পের সংখ্যা ও মোট মূল্য গণনা চলছে, তবে প্রাথমিক হিসাবে এর মূল্য এক কোটির বেশি।
 

ওসি আবদুল বারিক জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গত ছয় থেকে সাত মাস ধরে এই অবৈধ কারখানাটি পরিচালিত হয়ে আসছিল। কারখানার মূল হোতা সবুজ ওরফে মোতাহার পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো নকল স্ট্যাম্প চক্রের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।