ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

মিথ্যা মামলা প্রমাণিত: মানিকগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ করায় নারী কারাগারে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৮:৫৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১১:৪৪:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
মিথ্যা মামলা প্রমাণিত: মানিকগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ করায় নারী কারাগারে ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে সাবেক স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক নারীকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২১ ডিসেম্বর) উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুন হাসান খান এই আদেশ দেন। অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় মামলাটি খারিজের পাশাপাশি বাদীকে তাৎক্ষণিকভাবে জেলা কারাগারে পাঠানো হয়।
 

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত নারীর নাম শারমিন আক্তার শিলা। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তেবারিয়া গ্রামের বাসিন্দা। মামলার আসামি ছিলেন তার সাবেক স্বামী মোহাম্মদ শহীদ হোসেন, যিনি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মানড়া গ্রামের বাসিন্দা।
 

আসামিপক্ষের আইনজীবী আদালতে জানান, চলতি বছরের ১৭ নভেম্বর উভয় পক্ষের সম্মতিতে শারমিন ও শহীদের মধ্যে খোলা তালাক সম্পন্ন হয়। তালাকের সময় কাবিনের অর্থসহ যাবতীয় দেনা-পাওনা বাবদ মোট ১৪ লাখ টাকা নগদ পরিশোধ করা হয়। তবে তালাকের বিষয়টি গোপন রেখে দুই দিন পর, ১৯ নভেম্বর, শারমিন আক্তার তার সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক সংক্রান্ত মামলা দায়ের করেন।
 

শুনানিকালে আসামিপক্ষ আদালতে তালাকনামা ও একটি ভিডিও প্রমাণ হিসেবে উপস্থাপন করে, যেখানে দেনা-পাওনা পরিশোধের বিষয়টি স্পষ্টভাবে উঠে আসে। বিচারক প্রমাণাদি যাচাই করে বাদীর অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে উল্লেখ করেন।
 

আদালতের রায়ে মামলাটি খারিজ করা হয় এবং মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদী শারমিন আক্তার শিলাকে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর তাকে জেলা হাজতে পাঠানো হয়।
 

এ বিষয়ে আদালতে দেওয়া বক্তব্যে সাবেক স্বামী মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পারিবারিক অশান্তির কারণে তাদের দাম্পত্য সম্পর্ক টেকেনি এবং উভয়ের সম্মতিতেই বিচ্ছেদ হয়। তালাকের সময় সব আর্থিক দায় পরিশোধ করা হয়েছিল। তবুও পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, যাকে মাতামহের বাড়িতে রাখার বিষয়ে তিনি আপত্তি করেননি বলেও আদালতকে জানান।
 

অন্যদিকে, আদালতে দেওয়া বক্তব্যে শারমিন আক্তার শিলা স্বীকার করেন যে তিনি কাবিনের অর্থ পেয়েছিলেন। তবে দাবি করেন, এর আগে চাকরি সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল বলেই তিনি মামলা করেছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।