ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১১:০১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ০৩:২৭:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছবি সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ শুরু হয়েছে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগে অবস্থান নেন জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পৃথকভাবে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তোলেন।

এর আগে রাতে শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে তার মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর গণসংযোগের অংশ হিসেবে রাজধানীর বিজয়নগর এলাকায় অবস্থানকালে চলন্ত একটি মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে অস্ত্রোপচারের পর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় এখনো তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।