ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান: দেশের অগ্রগতির মূল চালিকাশক্তি যুবসমাজ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর নভেম্বরের মধ্যে রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে মক্কায় মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড মাদক, কিশোর গ্যাং ও র‍্যাগ ডে রোধে মাউশির নির্দেশ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা সর্বকালের রেকর্ড ছাড়িয়েছে চুয়েটে ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার, ক্যাম্পাসে না আসার শর্তে রেলখাতের উন্নয়নে ৮০টি নতুন ইঞ্জিন আমদানির উদ্যোগ: রেলমন্ত্রী কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৫৩ জন আটক আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি শেষে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশ তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা?

যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে চালকের মুক্তিপণ দাবি: ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস নাটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০১:৫৫:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০১:৫৬:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
যুগ্ম সচিবকে গাড়িতে জিম্মি করে চালকের মুক্তিপণ দাবি: ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস নাটক ছবি: সংগৃহীত
রাজধানীতে নিজ গাড়ির ভেতরেই এক নারী যুগ্ম সচিবকে জিম্মি করে মুক্তিপণ দাবির এক দুঃসাহসিক ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে তাঁরই গাড়িচালকের বিরুদ্ধে। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে প্রায় চার ঘণ্টা ঘুরিয়ে ওই কর্মকর্তাকে জিম্মি করে রাখা হয়। পরে কৌশলে পরিকল্পনা কমিশনে পৌঁছালে সহকর্মীদের সহায়তায় অভিযুক্ত চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
 
ভুক্তভোগী মাকসুদা হোসেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্বরত আছেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত চালকের নাম আবদুল আউয়াল (৪০), যাঁর বাড়ি বগুড়া জেলায়। তিনি গত দুই মাস ধরে ওই কর্মকর্তার গাড়ি চালাচ্ছিলেন। এ ঘটনায় অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে মামলা দায়েরের পর আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল সোয়া ৮টার দিকে ধানমন্ডির বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন মাকসুদা হোসেন। গাড়িটি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে পৌঁছালে চালক আউয়াল সেটি গন্তব্যে না নিয়ে আকস্মিক বিজয় সরণির দিকে ঘুরিয়ে ফেলেন। যুগ্ম সচিব কারণ জানতে চাইলে চালক কোনো সদুত্তর না দিয়ে দ্রুতগতিতে মহাখালী, বনানী ও বিমানবন্দর সড়কের দিকে এগোতে থাকেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি একজন সহকর্মীকে ফোনে জানানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিতে চাইলে চালক বলপ্রয়োগ করে তাঁর মোবাইল কেড়ে নেয় এবং গাড়ির দরজা লক করে দিয়ে ভীতি সৃষ্টি করে।
 
পরবর্তী কয়েক ঘণ্টা চালক গাড়িটি উত্তরা দিয়াবাড়ি, বেড়িবাঁধ ও সাভারের হেমায়েতপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরাতে থাকেন। দুপুর ১২টার দিকে পুনরায় শেরেবাংলা নগরে ফিরে এসে চালক আউয়াল তাঁর মায়ের চিকিৎসার অজুহাতে ৬ লাখ টাকা দাবি করেন এবং তাৎক্ষণিক ৫০ হাজার টাকা দিতে চাপ দেন। এসময় যুগ্ম সচিব বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জানান, তাঁর কাছে এখন টাকা নেই তবে অফিসে গেলে টাকার ব্যবস্থা করা সম্ভব। এরপর চালক গাড়ি নিয়ে পরিকল্পনা কমিশনের ভেতরে প্রবেশ করা মাত্রই সেখানে দায়িত্বরত নিরাপত্তা কর্মী ও সহকর্মীরা তাকে আটক করেন। বিকেলে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।