ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির শাহজালাল বিমানবন্দরে কাস্টমস ক্লিয়ারেন্স ছাড়াই ৩০ কোটি টাকার পণ্য উধাও দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক: ৭ মাসে জিডি প্রায় ১৬ হাজার ২০২৮ সালে বড় সংস্কার, ২০২৭ থেকেই নতুন শিক্ষাক্রম তিব্বতে ভূমিধসে নতুন হ্রদ, ঝুঁকিতে গিরিওং বন্দর সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া অটোরিকশাচালক থেকে কোটিপতি, বাগমারায় নানা অভিযোগ ফিরোজের নেপালে হিমবাহ ধসের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩, তিব্বতে নিহত ৭ কক্সবাজারে বারে সংঘর্ষে যুবক নিহত, অভিযুক্তেরও মৃত্যু নেপালে সহায়তায় ৩১ মিলিয়ন ডলার চাইলো রেড ক্রস সৌদি আরবে অবৈধভাবে কাজ করলে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ও ঢাকা-দিল্লি কূটনৈতিক সমীকরণ নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯, নতুন ঝুঁকি নেপালে বন্যা ও ভূমিধসে বাংলাদেশিদের হতাহতের খবর নেই সরকারি বাড়ি বিক্রির ১৫ মামলায় মির্জা আব্বাস খালাস ভুটানের রাজাকে ঢাকায় রাষ্ট্রপতির অভ্যর্থনা ও দ্বিপক্ষীয় বৈঠক লালমনিরহাট সীমান্তে কৃষকদের ধস্তাধস্তির মুখে অস্ত্র ফেলে পালাল বিএসএফ আশিক চৌধুরীর প্রতিমন্ত্রীর পদমর্যাদা লাভ দীর্ঘ ১৬ বছর পর মিলল পরিচয়, তবে জীবিত নয়—নিথর মরদেহ দিল্লিতে ভারী বৃষ্টির জেরে রেড অ্যালার্ট জারি, বিপর্যস্ত জনজীবন

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে এলোপাতারি কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:০৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:০৪:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে এলোপাতারি কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করেছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদের উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে ওই দুই ব্যক্তি হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে তাদের টার্গেট করে এই হামলা চালানো হয়।

খবর পেয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম ঘটনাস্থলে যান। তিনি জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য ও হামলাকারীদের বিষয়ে তদন্ত শেষে পরবর্তীতে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।